Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, ফোন নম্বর না জানিয়েই চ্যাট করা যাবে

আন্তর্জাতিক

দি ইন্ডিপেন্ডেন্ট
29 June, 2026, 11:55 pm
Last modified: 29 June, 2026, 11:59 pm

Related News

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে
  • নম্বরের বদলে ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে, ঝুঁকি কোথায়?
  • হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, ফোন নম্বর না জানিয়েই চ্যাট করা যাবে

দি ইন্ডিপেন্ডেন্ট
29 June, 2026, 11:55 pm
Last modified: 29 June, 2026, 11:59 pm
ছবি: সংগৃহীত

ফোণ নম্বরের বাধ্যবাধকতা সরিয়ে এ যাবৎকালের অন্যতম বড় পরিবর্তনের পথে হাঁটছে হোয়াটসঅ্যাপ। 

শিগগিরই ব্যবহারকারীরা এই অ্যাপে নিজেদের পছন্দমতো একটি ইউজারনেম রেজিস্টার করতে পারবেন। এর পর থেকে কারও সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরের বদলে কেবল ওই ইউজারনেম শেয়ার করে নিলেই চলবে।

কোম্পানিটির পক্ষ থেকে নতুন এই ফিচারকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, মোবাইল নম্বর ব্যক্তিগত জিনিস; এটি মানুষের জীবনের বহু বিষয়ের সঙ্গে যুক্ত থাকে। তাই নম্বরটি সুরক্ষিত রাখা জরুরি। যেমন কোনো সদ্য পরিচিত মানুষের সঙ্গে কথা বলা বা কোনো গ্রুপে যোগ দেওয়ার ক্ষেত্রে অনিচ্ছাসত্ত্বেও অচেনা মানুষদের কাছে ফোন নম্বর প্রকাশ হয়ে যায়। নতুন এই ব্যবস্থার ফলে সেই আশঙ্কা আর থাকবে না।

তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ইউজারনেম অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডলের মতো নয়। কারণ এখানে ব্যবহারকারীদের নাম খোঁজার জন্য কোনো ডিরেক্টরি বা তালিকা থাকবে না। এমনকি কাউকে বন্ধু হিসেবে যুক্ত করার জন্য অ্যাপের পক্ষ থেকে কোনো সাজেশনও দেওয়া হবে না। মেটা-র মালিকানাধীন অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইউজারনেমের সঙ্গে এটি এক হওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই।

অবশ্য কার্যপদ্ধতিটি প্রায় একই রকম। ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি নির্দিষ্ট ইউজারনেম রিজার্ভ করবেন, তারপর নতুন কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে সেটি তাকে দিয়ে দেবেন। তাতেই অপর পক্ষ তাকে যুক্ত করে চ্যাট শুরু করতে পারবেন। 

এই ফিচার চালু হওয়ার পর এটিই ডিফল্ট হিসেবে কাজ করবে। ফলে নতুন কোনো চ্যাট শুরু করার সময়ে ফোন নম্বরের পরিবর্তে কেবল ইউজারনেমটিই দেখা যাবে।

সোমবার থেকেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্শন আপডেট করে নিজেদের ইউজারনেম রিজার্ভ করতে পারবেন। এর জন্য অ্যাপের 'সেটিংস' অপশনে গিয়ে প্রথমে 'অ্যাকাউন্ট' এবং তার পর 'ইউজারনেম'-এ ক্লিক করতে হবে। তবে এই ফিচার পুরোপুরি কার্যকর হতে বছরের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি চালু হলে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপ এক বিজ্ঞপ্তিতে বলেছে, 'অধিকাংশ মানুষের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারনেমটি এমন অনন্য হওয়া উচিত, যা কেবল তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরাই জানবেন। সঠিক নাম বাছতে সমস্যা হলে আমাদের একটি ইউজারনেম জেনারেটর রয়েছে, যা আপনাকে সাহায্য করবে।'

এছাড়া বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সংস্থাকে তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে থাকা বর্তমান ইউজারনেমটিই হোয়াটসঅ্যাপে ব্যবহার করার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ।

Related Topics

টপ নিউজ

হোয়াটসঅ্যাপ / সোশ্যাল মিডিয়া / সামাজিক যোগাযোগমাধ্যম / চ্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে
  • নম্বরের বদলে ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে, ঝুঁকি কোথায়?
  • হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]