Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, এ বছর একদিনে সর্বোচ্চ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2026, 05:40 pm
Last modified: 29 June, 2026, 05:59 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭২৯
  • তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,১১৯
  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, এ বছর একদিনে সর্বোচ্চ

আজ সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
29 June, 2026, 05:40 pm
Last modified: 29 June, 2026, 05:59 pm
ফাইল ছবি: রাজীব ধর/টিবিএস

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে ১২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১২৪ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে বরিশাল বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৮ জুন থেকে ২৯ জুনের মধ্যেই একটি বড় অংশ প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ১০০ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। এর ফলে এ বছর এখন পর্যন্ত মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৫ জনে। বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৯২৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিগত বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। তারও আগে ২০২৪ সালে দেশে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং ৫৭৫ জন এই মশাবাহিত রোগে প্রাণ হারিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / মৃত্যু / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭২৯
  • তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,১১৯
  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]