Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
৮০ বছরে পা রাখল আইকনিক ‘ভেসপা’, রোমের রাজপথে বর্ণিল উৎসব

আন্তর্জাতিক

রয়টার্স
27 June, 2026, 07:10 pm
Last modified: 27 June, 2026, 07:42 pm

Related News

  • দেয়ালচিত্র থেকে মুছে ফেলা হলো ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনির দেবদূত সদৃশ মুখাবয়ব
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

৮০ বছরে পা রাখল আইকনিক ‘ভেসপা’, রোমের রাজপথে বর্ণিল উৎসব

২৫ থেকে ২৮ জুন পর্যন্ত রোম আয়োজন করছে "ভেসপা রোমা ২০২৬—একটি আইকনের ৮০ বছর" শীর্ষক চার দিনব্যাপী এক বিশাল মিলনমেলা। শহরের ‘ফোরো ইতালিকো’ এবং ‘স্তাদিও দেই মারমি’ এলাকাকে কেন্দ্র করে এই আয়োজন সাজানো হয়েছে।
রয়টার্স
27 June, 2026, 07:10 pm
Last modified: 27 June, 2026, 07:42 pm
ইতালির রোমে আইকনিক ইতালীয় স্কুটার ব্র্যান্ড ভেসপার ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী বিশ্ব সম্মেলনের শেষ দিনে কলোসিয়ামের পাশ দিয়ে যাচ্ছেন ভেসপা চালকরা। ছবি: রয়টার্স

সরু কোমর বা বলতা-সদৃশ আইকনিক স্কুটার 'ভেসপা'—যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালীয়দের জীবনে গতির সঞ্চার করেছিল এবং একসময় গ্রেগরি পেক ও অড্রে হেপবার্নকে পিঠে নিয়ে রোমের রাজপথ মাতিয়েছিল, সেই কালজয়ী বাহনটি তার ৮০তম জন্মদিন পালন করতে চলতি সপ্তাহে আবারও ইতালির রাজধানীতে ফিরেছে।

২৫ থেকে ২৮ জুন পর্যন্ত রোম আয়োজন করছে "ভেসপা রোমা ২০২৬—একটি আইকনের ৮০ বছর" শীর্ষক চার দিনব্যাপী এক বিশাল মিলনমেলা। শহরের 'ফোরো ইতালিকো' এবং 'স্তাদিও দেই মারমি' এলাকাকে কেন্দ্র করে এই আয়োজন সাজানো হয়েছে। এই পুরো অঞ্চলটিকে বর্তমানে প্রদর্শনী, রেস, প্যারেড এবং বিভিন্ন ক্লাব ইভেন্টের সমন্বয়ে এক বর্ণাঢ্য 'ভেসপা গ্রামে' পরিণত করা হয়েছে।

১৯৪৬ সালে পিয়াজিও কোম্পানি প্রথম ভেসপা বাজারে আনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির পুনর্জন্মের প্রতীক হয়ে উঠেছিল এই স্কুটার। এটি ছিল যুদ্ধবিধ্বস্ত একটি দেশের সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে, পুরো বিশ্বকে মোহিত করার মতো স্টাইলিশ এবং নেপলস, মিলান ও রোমের ঘিঞ্জি গলি দিয়ে চলাচলের জন্য অত্যন্ত কার্যকর ও বাস্তবসম্মত।

এরপর থেকে ভেসপা হয়ে ওঠে ইতালির অন্যতম স্বীকৃত ডিজাইন রপ্তানি পণ্য। পেক এবং হেপবার্ন অভিনীত বিশ্বখ্যাত চলচ্চিত্র 'রোমান হলিডে' থেকে শুরু করে বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং ট্রাভেল ব্রোশারে নিয়মিত দেখা গেছে এই স্কুটারটিকে।

বিগত ৮০ বছর ধরে ভেসপার উৎপাদন নিরবচ্ছিন্নভাবে চলছে। এই দীর্ঘ সময়ে ভেসপার প্রায় ১৬০টি নতুন সংস্করণ বা 'রিস্টাইলিং আপডেট' এসেছে। বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রায় ২ কোটি ইউনিট ভেসপা বিক্রি হয়েছে, যার মধ্যে গত এক দশকেই বিক্রি হয়েছে ২০ লাখের বেশি।

বর্তমানে ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের প্রায় ১০০টি দেশে এই স্কুটার বিক্রি হচ্ছে। বর্তমানে ইতালি, ভিয়েতনাম এবং ভারত—এই তিনটি দেশে ভেসপার নিজস্ব উৎপাদন কারখানা রয়েছে। ভেসপার এই ৮০ বছরের যাত্রা প্রমাণ করে যে, এটি কেবল একটি সাধারণ বাহন নয়, বরং একটি বৈশ্বিক সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভেসপা / রোম / জন্মদিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • দেয়ালচিত্র থেকে মুছে ফেলা হলো ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনির দেবদূত সদৃশ মুখাবয়ব
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]