Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 June, 2026, 10:00 pm
Last modified: 25 June, 2026, 10:01 pm

Related News

  • অর্থনৈতিক অঞ্চলের ডিপিএ প্রতিষ্ঠানের বিদেশে রেমিট্যান্স পাঠানোর নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

ডেপুটি গভর্নর হাবিবুর রহমান আরও বলেন, “ডিজিটাল লেনদেনের এই সম্প্রসারণ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আনুষ্ঠানিক রূপ দিতে বড় ভূমিকা রাখবে। এটি জিডিপি বাড়াতে এবং আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় এনে সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করবে।”
টিবিএস রিপোর্ট
25 June, 2026, 10:00 pm
Last modified: 25 June, 2026, 10:01 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে দেশের সব ধরনের মার্চেন্ট পেমেন্ট পয়েন্টে বা দোকানে ইন্টার-অপারেবল (যেকোনো ব্যাংক বা এমএফএস থেকে ব্যবহারযোগ্য) লেনদেন ব্যবস্থা 'বাংলা কিউআর' বাধ্যতামূলক করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকরের আগে ডিজিটাল লেনদেনের প্রসারে বুধবার (২৪ জুন) দিনব্যাপী একটি প্রচারণামূলক ক্যাম্পেইনের আয়োজন করে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই 'বাংলা কিউআর ট্রানজেকশন ক্যাম্পেইন'-এ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। তাঁরা নগদ টাকার পরিবর্তে বাংলা কিউআর কোড স্ক্যান করে কেনাকাটার অভিজ্ঞতা নেন। ক্যাম্পেইন উপলক্ষে কার্যালয় প্রাঙ্গণে ইউনিলিভার বাংলাদেশ, আগোরা, মীনা বাজার, স্বপ্ন, ইউনিমার্ট, সেভয় আইসক্রিম, আরএফএল গ্রুপ ও মিস্টার ডিআইওয়াই-সহ বিভিন্ন সুপরিচিত প্রতিষ্ঠানের অস্থায়ী স্টল বসানো হয়।

ডাচ-বাংলা ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অপর ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান বলেন, বাংলা কিউআর-এর ব্যাপক ব্যবহার লেনদেনকে সাধারণ মানুষের জন্য আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করবে। এর ফলে গ্রাহকদের বাড়তি নগদ টাকা বহন করার ঝামেলা পোহাতে হবে না। তারা একদম সুনির্দিষ্ট অংকের, এমনকি খুচরা টাকাও সহজে ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করতে পারবেন।

সারা দেশে এই সেবার সহজলভ্যতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে, সব ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) তাদের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনে বাংলা কিউআর প্রযুক্তি যুক্ত করার আহ্বান জানান তিনি।

ডেপুটি গভর্নর হাবিবুর রহমান আরও বলেন, "ডিজিটাল লেনদেনের এই সম্প্রসারণ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আনুষ্ঠানিক রূপ দিতে বড় ভূমিকা রাখবে। এটি জিডিপি বাড়াতে এবং আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় এনে সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করবে।"

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আরেক ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ বলেন, দেশে ডিজিটাল লেনদেন যত বাড়বে, অর্থনীতিতে তত বেশি স্বচ্ছতা আসবে। এটি সরকারের করের আওতা বাড়াতে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের কর ও জিডিপির অনুপাত উন্নত করতে সাহায্য করবে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক আগামী বছর একটি ইন্টার-অপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসাব এবং মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ওয়ালেটের মধ্যে রিয়েল-টাইমে বা তাৎক্ষণিকভাবে তহবিল স্থানান্তর করা সম্ভব হবে।

একটি শক্তিশালী ডিজিটাল আর্থিক অবকাঠামো দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়াবে, লেনদেনের খরচ কমাবে, জরুরি তহবিল স্থানান্তর সহজ করবে এবং প্রতিটি লেনদেনের তথ্য বা ট্রেইল সংরক্ষিত থাকায় অর্থ পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

এদিকে, দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'নগদ' বাংলা কিউআর এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্কের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে বাংলা কিউআর প্ল্যাটফর্মের অধীনে থাকা প্রায় ১০ লাখ মার্চেন্ট বা বিক্রেতার বিশাল নেটওয়ার্কে যুক্ত হলো 'নগদ'।

পাশাপাশি প্রতিষ্ঠানটি একটি নতুন তাৎক্ষণিক 'ট্রান্সফার মানি' ফিচারও চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য এমএফএস অপারেটরদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাঝে কোনো ঝামেলা ছাড়াই সরাসরি টাকা স্থানান্তর করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন উপস্থিত ছিলেন।

 

Related Topics

টপ নিউজ

বাংলা কিউআর / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • অর্থনৈতিক অঞ্চলের ডিপিএ প্রতিষ্ঠানের বিদেশে রেমিট্যান্স পাঠানোর নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]