Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ইরানের বিশ্বকাপ দলের ওপর কড়াকড়ি শিথিল করল যুক্তরাষ্ট্র, ম্যাচের দুই দিন আগেই দেশে ঢোকার অনুমতি

খেলা

রয়টার্স
25 June, 2026, 11:05 am
Last modified: 25 June, 2026, 11:09 am

Related News

  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  • ‘হঠাৎ করেই নিজেকে অজেয় মনে হয়’: বিশ্বকাপে ছোট দলের গোলরক্ষকেরা কেন এত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন? 
  • আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প

ইরানের বিশ্বকাপ দলের ওপর কড়াকড়ি শিথিল করল যুক্তরাষ্ট্র, ম্যাচের দুই দিন আগেই দেশে ঢোকার অনুমতি

এর আগে গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থেই’ দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে ইরান দলের যুক্তরাষ্ট্রে অবস্থান করাটা সমীচীন হবে না।
রয়টার্স
25 June, 2026, 11:05 am
Last modified: 25 June, 2026, 11:09 am
ইরান জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স

বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাতায়াতের ক্ষেত্রে ইরান ফুটবল দলের ওপর আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, নিজেদের পরবর্তী ম্যাচের দুই দিন আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান দল।

এর আগে ইরান দলকে কেবল ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এই নিয়মের কারণে দলের প্রধান কোচ ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, পুরো বিশ্বকাপে ইরানই হলো 'সবচেয়ে বেশি নিপীড়নের শিকার দল'।

ডিএইচএস-এর এক মুখপাত্র বলেন, 'আগামী ২৭ জুন সিয়াটলে ইরানের তৃতীয় ম্যাচের জন্য তাদের ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।'

তবে তিনি এ-ও স্পষ্ট করে বলেন, 'ম্যাচ শেষ হওয়ার দিনই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রটোকল আগের মতোই থাকবে। খেলোয়াড়, কর্মী এবং ভক্তদের জন্য একটি নিরাপদ টুর্নামেন্ট আয়োজনে আমরা অঙ্গীকারবদ্ধ।'

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ফিফা এবং ইরান দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রায় চার মাস ধরে চলা যুদ্ধের কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আর এর প্রভাব পড়েছে বিশ্বকাপ দলের ওপরও।

মার্কিন বিধিনিষেধের কারণে মেক্সিকোর টিয়ুয়ানায় ক্যাম্প স্থাপন করতে বাধ্য হয়েছে ইরান। সেখান থেকে ম্যাচের ঠিক আগের দিন যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এর প্রতিবাদে গত সপ্তাহেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর কথা বলেছিল ইরান।

এর আগে গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, টুর্নামেন্টে অংশ নিতে ইরানকে স্বাগত জানানো হচ্ছে, তবে 'নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থেই' দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান করাটা সমীচীন হবে না।

Related Topics

টপ নিউজ

ইরান ফুটবল দল / যুক্তরাষ্ট্র / ফুটবল বিশ্বকাপ ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  • ‘হঠাৎ করেই নিজেকে অজেয় মনে হয়’: বিশ্বকাপে ছোট দলের গোলরক্ষকেরা কেন এত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন? 
  • আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]