Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
ভিনিসিয়াসের জোড়া গোল, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল

খেলা

টিবিএস রিপোর্ট
25 June, 2026, 09:40 am
Last modified: 07 July, 2026, 04:06 pm

Related News

  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • শেষ মুহূর্তের গোলে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেলেন ‘জাদুকর’ মেরিনো
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • লামিনে ইয়ামালের ছোট ভাই কেইন কেন বিশ্বকাপের তারকা হয়ে উঠছে
  • মিশরকে ‘বঞ্চিত' করা হয়েছে, এবার আর্জেন্টিনা-মিশর বিতর্কে যোগ দিলেন নিউইয়র্কের মেয়র মামদানি

ভিনিসিয়াসের জোড়া গোল, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল

দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার।
টিবিএস রিপোর্ট
25 June, 2026, 09:40 am
Last modified: 07 July, 2026, 04:06 pm
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। ছবি: এএফপি

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ 'সি'-এর ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। আরেকটি গোল করেন মাতেউস কুনিয়া। একই সঙ্গে দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনার ভুলের সুযোগ নিয়ে বাম প্রান্ত থেকে রায়ানের ক্রসে বল পান ভিনিসিয়াস। গোলরক্ষককে পরাস্ত করে সহজেই জালে বল পাঠান তিনি।

২২তম মিনিটে আবারও গোলের দেখা পান ভিনিসিয়াস। তবে জ্যাক হেনড্রিকে ফাউল করার অভিযোগে ভিডিও রিপ্লে দেখে গোলটি বাতিল করেন রেফারি।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ব্রুনো গিমারাইশের ক্রসে বক্সে দারুণ দৌড়ে এসে হেডে বল জালে জড়ান ভিনিসিয়াস।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ৬০তম মিনিটে ব্রুনো গিমারাইশ বল নিয়ে বক্সে ঢুকে নিজে শট না নিয়ে পাস দেন মাতেউস কুনিয়াকে। সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-০ করেন কুনিয়া।

ম্যাচের ৭৬তম মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরা এই তারকা ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে চারটি ফিফা বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন।

কার্লো আনচেলত্তির শিষ্যরা পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে সহজ জয় নিশ্চিত করে। স্কটল্যান্ড গোলের উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

Related Topics

টপ নিউজ

ব্রাজিল / গ্রুপ সি / গ্রুপ সেরা / স্কটল্যান্ড / ভিনিসিয়াস / নেইমার / ৩-০ গোল / ফুটবল বিশ্বকাপ ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • শেষ মুহূর্তের গোলে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেলেন ‘জাদুকর’ মেরিনো
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • লামিনে ইয়ামালের ছোট ভাই কেইন কেন বিশ্বকাপের তারকা হয়ে উঠছে
  • মিশরকে ‘বঞ্চিত' করা হয়েছে, এবার আর্জেন্টিনা-মিশর বিতর্কে যোগ দিলেন নিউইয়র্কের মেয়র মামদানি

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]