Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

রয়টার্স 
14 June, 2026, 05:20 pm
Last modified: 14 June, 2026, 05:27 pm

Related News

  • ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
  • তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র, কুয়েতে মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে আগামী ৬০ দিনের মধ্যে উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা করবে।
রয়টার্স 
14 June, 2026, 05:20 pm
Last modified: 14 June, 2026, 05:27 pm
ছবি: রয়টার্স

দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান ঘটিয়ে পারমাণবিক কর্মসূচি ও বিভিন্ন ভূ-রাজনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করার দাবি করেছে ইরান। এই চুক্তির আওতায় তেহরানের ওপর থেকে জ্বালানি তেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ২৫ বিলিয়ন ডলার অর্থ ফেরত এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে আগামী ৬০ দিনের মধ্যে উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা করবে। খসড়া চুক্তিতে যেসব গুরুত্বপূর্ণ দফা উল্লেখ করা হয়েছে তা নিচে তুলে ধরা হলো:

হরমুজ প্রণালি ও নৌ-অবরোধ

  • খসড়া অনুযায়ী, ইরান অবিলম্বে সব ধরনের বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি' উন্মুক্ত করে দেবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে তাদের নৌ-অবরোধ তুলে নেবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে এবং তা ৩০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

অর্থনৈতিক ও নিষেধাজ্ঞা সংক্রান্ত

চুক্তির একটি বড় অংশ জুড়ে রয়েছে অর্থনৈতিক সুবিধা ও নিষেধাজ্ঞা শিথিলকরণ।

  • চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না।
  • চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরান থেকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের যাবতীয় নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে।
  • তেহরান যাতে তেল বিক্রি করে অর্থ আয় করতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করবে।
  • বিভিন্ন দেশে ইরানের জব্দ হয়ে থাকা ২৫ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পদ অবমুক্ত করতে রাজি ওয়াশিংটন। এই অর্থ সরাসরি নগদ স্থানান্তর, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং আর্থিক ক্রেডিট লাইনের মাধ্যমে প্রদান করা হবে।
  • ইরানের অর্থনীতি পুনর্গঠন ও উন্নয়নে ওয়াশিংটন তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়ে একটি পরিকল্পনা তৈরি করবে, যা ৬০ দিনের মধ্যে তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।

পারমাণবিক কর্মসূচি

পারমাণবিক ইস্যুতে তেহরান বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে:

  • ইরান অঙ্গীকার করেছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না।
  • চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে। অর্থাৎ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর বাড়ানো হবে না এবং পারমাণবিক স্থাপনাগুলোর বিস্তার বন্ধ থাকবে।
  • ভবিষ্যৎ চুক্তির অধীনে ইরানকে তাদের নিজেদের মাটিতেই উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানোর সুযোগ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের বিষয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের মধ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাতারের মধ্যস্থতাকারী প্রতিনিধিরা চুক্তির চূড়ান্তকরণ সহজতর করতে আজ সকালে তেহরানে গেছেন বলে একটি সূত্র সিএনএন-এর বরাতে জানায়। সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই সফরের উদ্দেশ্য হলো কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কিত সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা।

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / শান্তি চুক্তি / ইরান শান্তি চুক্তি / ইরানে মার্কিন হামলা / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
  • তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র, কুয়েতে মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]