Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি

আন্তর্জাতিক

মিডল ইস্ট আই
10 June, 2026, 01:20 pm
Last modified: 10 June, 2026, 01:27 pm

Related News

  • ‘হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো না’: ট্রাম্পের নতুন হুমকির পর ইরান
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প

ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি

মিডল ইস্ট আই
10 June, 2026, 01:20 pm
Last modified: 10 June, 2026, 01:27 pm
সিরিয়ার দামেস্কে ঐতিহাসিক হেজাজ ট্রেন স্টেশনের বাইরে একটি লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। ছবি: লোয়াই বশারা/এএফপি।

রেলওয়ে ও আঞ্চলিক সংযোগ সম্প্রসারণে সহযোগিতা বাড়াতে দুটি পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে তুরস্ক ও সৌদি আরব।

চুক্তির ফলে রিয়াদ কার্যত ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুজ্জীবনের উদ্যোগে পরোক্ষভাবে যুক্ত হলো। এই রেলপথটি তুরস্ক, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবকে সংযুক্ত করার পরিকল্পনার অংশ।

চুক্তি সইয়ের আনুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে তুরস্কের পরিবহন মন্ত্রী আবদুলকাদির উরালোলু রিয়াদ সফর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 'বর্তমান সময়ে আমাদের অঞ্চলে যে পরিস্থিতি চলছে, সেখানে বাণিজ্য ও লজিস্টিক চেইনের নিরবচ্ছিন্ন কার্যক্রম আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সময়ে পরিবহন খাতে বাধা দূর করা একটি কৌশলগত প্রয়োজন।'

তিনি আরও জানান, আঙ্কারা সিরিয়া, জর্ডান ও ইরাক হয়ে পরিবহন রুট সক্রিয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

উরালওগলু বলেন, 'তুরস্ক থেকে শুরু হয়ে ইরাক হয়ে সৌদি আরব পর্যন্ত দুটি পরীক্ষামূলক যাত্রা এই রুটের বাস্তব সম্ভাবনা প্রমাণ করেছে।'

গত বছর থেকে তুরস্ক একাধিকবার বলছে যে তারা ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুদ্ধার করতে চায়, যা একসময় ইস্তাম্বুল থেকে সৌদি আরবের পবিত্র স্থান পর্যন্ত বিস্তৃত ছিল।

এড়ানো যাবে হরমুজকে

দীর্ঘমেয়াদে এই রেলপথটিকে ওমান এবং ভারত মহাসাগর পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। এর মূল লক্ষ্য হলো এমন একটি বিকল্প বাণিজ্য করিডোর স্থাপন করা যা পারস্য উপসাগরের ঝুঁকিপূর্ণ 'হরমুজ প্রণালি'কে এড়াতে পারবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তুরস্ক হয়ে উঠবে উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যবর্তী প্রধান ট্রানজিট হাব, রেল লজিস্টিক বেস এবং জ্বালানি ও বাণিজ্য করিডোরের মিলনস্থল।

এই ধারাবাহিকতায় গত এপ্রিলে তুরস্ক, সিরিয়া এবং জর্ডান একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছিল, যার লক্ষ্য ছিল আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সড়ক, রেল, সমুদ্র ও আকাশপথসহ সব ধরণের পরিবহন ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করা। এই চুক্তিটির পরিধিতে অবকাঠামো উন্নয়ন, কারিগরি মান নির্ধারণ, ডিজিটালাইজেশন এবং বেসরকারি খাতের অংশগ্রহণ সহজ করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

কিংবদন্তি এই হেজাজ রেলপথটি ছিল মূলত অটোমান সাম্রাজ্যের সুলতান আবদুল হামিদ দ্বিতীয়-এর এক দূরদর্শী স্বপ্ন। ১৯০০ সালে তিনি তুরস্কের ইস্তাম্বুলের সাথে সৌদি আরবের মক্কাকে সরাসরি সংযুক্ত করার জন্য এই রেলপথ নির্মাণের কাজ শুরু করেছিলেন।

ইসলামের দুটি পবিত্রতম শহর মক্কা ও মদিনার অবস্থান আরবের পশ্চিমাঞ্চলীয় যে 'হেজাজ' প্রদেশে, সেই অঞ্চলের নামানুসারেই এই প্রকল্পের নামকরণ করা হয়েছিল। অত্যন্ত দ্রুত গতিতে নির্মিত এই রেলপথের পুরো অর্থায়ন করা হয়েছিল বিশ্বজুড়ে মুসলিমদের দেওয়া অনুদানের মাধ্যমে। এর মধ্যে কিছু অনুদান ছিল স্বেচ্ছায় এবং কিছু ছিল বাধ্যতামূলক।

ইস্তাম্বুলের সাথে যুক্ত এই মূল রেলপথটি সিরিয়ার দামেস্ক থেকে মদিনা পর্যন্ত বিস্তৃত ছিল এবং এর একটি শাখা লাইন ফিলিস্তিনের হাইফা বন্দর পর্যন্ত পৌঁছেছিল। 
 

Related Topics

টপ নিউজ

হেজাজ রেলওয়ে / সৌদি আরব / তুরস্ক / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ‘হরমুজ প্রণালি আপনার ব্যক্তিগত ক্যাসিনো না’: ট্রাম্পের নতুন হুমকির পর ইরান
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]