Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2026, 07:00 pm
Last modified: 08 June, 2026, 07:35 pm

Related News

  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

নিজের সিদ্ধান্তের বিষয়ে নাসের এজাজ বিজয় বলেন, ‘আমি সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছি, তবে ব্যাংকের একজন কর্মী হিসেবে কাজ চালিয়ে যাব।’
টিবিএস রিপোর্ট
08 June, 2026, 07:00 pm
Last modified: 08 June, 2026, 07:35 pm
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন নাসের এজাজ বিজয়। তিনি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংককে জানিয়েছেন যে, তিনি আর এই পদে থাকতে ইচ্ছুক নন।

সোমবার (৮ জুন) ব্যাংকটির করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান বিটোপী দাশ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নাসের এজাজ বিজয় পদত্যাগ করেছেন। এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে একজন অন্তবর্তীকালীন সিইও নিয়োগ দেওয়া হবে।'

বিটোপী দাশ আরও জানান, 'আমরা সম্প্রতি বাংলাদেশ ব্যাংককে বিষয়টি অবহিত করেছি। তবে এটি এখনো গৃহীত হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন না পাওয়া পর্যন্ত বিষয়টি প্রক্রিয়াধীন থাকবে। অনুমোদন পাওয়া গেলে তিনি তার দায়িত্ব হস্তান্তর করবেন।'

নিজের সিদ্ধান্তের বিষয়ে নাসের এজাজ বিজয় বলেন, 'আমি সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছি, তবে ব্যাংকের একজন কর্মী হিসেবে কাজ চালিয়ে যাব।'

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, 'দেশের সামগ্রিক অর্থনীতির গতি ধীর হয়ে আসায় ব্যাংকের ব্যবসার প্রবৃদ্ধিও ধীর হয়ে গেছে। এই পরিস্থিতিতে ব্যাংকের জন্য নতুন ব্যবসায়িক কৌশল প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'আগামী নভেম্বরে আমার বর্তমান মেয়াদ শেষ হবে এবং আমি তা আর নবায়ন করতে চাচ্ছি না। তাই আমি মনে করি, নতুন ব্যবসায়িক কৌশলের নেতৃত্ব পরবর্তী সিইও-র দেওয়া উচিত। এই প্রেক্ষাপটেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।'

নাসের এজাজ বিজয় ২০১৭ সালের নভেম্বর থেকে দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যাংকটির গ্লোবাল ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন।

পেশাজীবী হিসেবে নাসের এজাজ স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে ৩৩ বছরেরও বেশি সময় ধরে যুক্ত আছেন। এই দীর্ঘ সময়ে তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে করপোরেট ব্যাংকিং, রিস্ক এবং অডিট বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার দক্ষ নেতৃত্বে ২০২৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ৩,৩০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে। এটি কেবল এই ব্যাংকটির ইতিহাসেই নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসেও যেকোনো ব্যাংকের অর্জিত সর্বোচ্চ বার্ষিক মুনাফা।
 
Related Topics

টপ নিউজ

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক / পদত্যাগ / সিইও / ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]