Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2026, 05:15 pm
Last modified: 25 May, 2026, 06:13 pm

Related News

  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট
  • চট্টগ্রামে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব, ৭ দিনে আক্রান্ত ৮৬; বাড়ছে পানিবাহিত রোগও
  • চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টি, ১২ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিতে সড়কে হাঁটুপানি
  • বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
  • চট্টগ্রামে নগরে জলাবদ্ধতা কমলেও উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি

কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়

চট্টগ্রামের মানুষের কাছে কোরবানির ঈদ মানেই ঐতিহ্যবাহী মেজবানি স্বাদের মাংস রান্না। আর এই বিশেষ রান্নার জন্য চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের বিশ্বস্ত ঠিকানা হলো বিবিরহাটের মসলার বাজার। এখানকার ২২ পদের উপাদান দিয়ে তৈরি বিশেষ মেজবানি মসলার সুখ্যাতি রয়েছে পুরো অঞ্চল জুড়ে।
টিবিএস রিপোর্ট
25 May, 2026, 05:15 pm
Last modified: 25 May, 2026, 06:13 pm
ছবি: টিবিএস

কোরবানির ঈদকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে পশুর হাটের পাশাপাশি এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে রান্নাঘরের প্রস্তুতিতেও। সাধারণত কোরবানির পশু কেনা নিয়ে যতটা মাতামাতি হয়, রান্নার অন্যতম প্রধান অনুষঙ্গ মসলা নিয়ে আলোচনা যেন অনেকটাই আড়ালে থেকে যায়।

তবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিবিরহাট বাজারে গেলে সেই ভুল ভাঙতে বাধ্য, কারণ সেখানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। চার দশকেরও বেশি পুরনো এই বাজারের মসলার দোকানগুলোতে বিক্রেতাদের দম ফেলার ফুসরত নেই। সারা বছর এখানে কম-বেশি বেচাকেনা হলেও ঈদের আগে এই ব্যস্ততা ও ক্রেতার আনাগোনা বেড়ে যায় বহুগুণ, যা পুরো বাজার এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

চট্টগ্রামের মানুষের কাছে কোরবানির ঈদ মানেই ঐতিহ্যবাহী মেজবানি স্বাদের মাংস রান্না। আর এই বিশেষ রান্নার জন্য চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের বিশ্বস্ত ঠিকানা হলো বিবিরহাটের মসলার বাজার। এখানকার ২২ পদের উপাদান দিয়ে তৈরি বিশেষ মেজবানি মসলার সুখ্যাতি রয়েছে পুরো অঞ্চল জুড়ে।

ক্রেতারা জানান, এই বাজার থেকে সংগৃহীত বিশেষ মসলা মাংসে ব্যবহার করলে অন্য কোনো মসলার আর প্রয়োজনই পড়ে না, যা মাংসের স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেয়। যুগ যুগ ধরে টিকে থাকা এই আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করেই মূলত প্রতি বছর ঈদের আগে দূর-দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন নিজেদের রসুইঘরের প্রস্তুতি সম্পন্ন করতে।

বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা জানান, এবার ঈদের আগে মসলার চাহিদা ব্যাপক বাড়লেও দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে, এমনকি কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় কিছুটা কমেছে।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি হাটহাজারীর বিখ্যাত মিষ্টি মরিচ বিক্রি হচ্ছে ৫৪০ টাকায় এবং রায়পুরের ঝাল ও মিষ্টি মরিচ মিলছে ৪৬০ টাকায়। এছাড়া সাধারণ ঝাল মরিচের কেজি ৪৬০ টাকা এবং খাগড়াছড়ির হলুদের গুঁড়া পাওয়া যাচ্ছে ৩৩০ থেকে ৩৬০ টাকার মধ্যে।

রান্নার অন্যতম প্রধান উপাদান ধনিয়া গুঁড়া প্রতি কেজি ২৮০ টাকা, মিক্স মসলা গুঁড়া ৬০০ টাকা, চিকন জিরার গুঁড়া ৯৬০ টাকা, মিষ্টি জিরার গুঁড়া ৩৬০ টাকা এবং রাঁধুনী গুঁড়া বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে।

বিবিরহাটের মূল আকর্ষণ মেজবানির গরম মসলা এবার মানভেদে প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ঝাঁঝালো স্বাদের সাদা গোল মরিচের গুঁড়া প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা এবং কালো গোল মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়। প্রতি ১০০ গ্রাম এলাচ গুড়া বিক্রি হচ্ছে ৫০০ টাকায়, দারুচিনি ৬০ টাকায় এবং লবঙ্গ বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। দামের এই স্থিতিশীলতা ক্রেতাদের বেশ স্বস্তি দিয়েছে, যার ফলে সবাই যার যার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মসলা সংগ্রহ করছেন।

ছবি: টিবিএস

উট মার্কা মসলার স্বত্বাধিকারী মোক্তার হোসেন টিবিএসকে বলেন, 'কোরবানির ঈদে বাজারে মেজবানি মসলার চাহিদাই সবচেয়ে বেশি থাকে। এর পাশাপাশি হাটহাজারীর মরিচসহ স্থানীয় কিছু বিশেষ পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ থাকে। এবার মসলার দাম তেমন একটা বাড়েনি, বরং ক্রেতাদের জন্য সুখবর হলো জিরার দাম গতবারের চেয়ে কিছুটা কমেছে। তবে লাল মরিচের দাম বাজারে এখন সামান্য চড়া যাচ্ছে।'

হরিণ মার্কা মসলার ব্যবস্থাপক নুরুল আজিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'কোরবানির উৎসব তো একদিনেরই, তাই এই সময়ে সবারই কম-বেশি মসলা লাগবে। যারা কোরবানি দিচ্ছেন তাদের যেমন লাগবে, তেমনি যারা দিচ্ছেন না তাদের ঘরেও ঈদের ভালো রান্নার আয়োজন হয়। সবাই একসঙ্গে বাজারে আসার কারণে এখন ভিড়টা একটু বেশি মনে হচ্ছে, তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় আমরা ক্রেতাদের চাহিদা মেটাতে পারছি।'

বাজারে মসলা কিনতে আসা ক্রেতা রিফাত হোসেন জানান, বিবিরহাটের মসলার সাথে অন্য কোনো জায়গার মসলার তুলনা চলে না। দীর্ঘদিনের আস্থা ও ভালো মানের কারণে তারা সারা বছরই এখান থেকে মসলা কেনেন, আর কোরবানির ঈদে তো কোনো বিকল্পই ভাবা যায় না।'

তিনি আরও বলেন, 'ঈদের রান্না মানে শুধু নিজেদের খাওয়া নয়, বরং মেহমানদের মন ভরানোর একটি বড় বিষয় থাকে। আর সেই আতিথেয়তার প্রস্তুতিতে কোনো কমতি না রাখতেই চট্টগ্রামবাসী প্রতি বছরের মতো এবারও ভরসা রাখছেন ঐতিহ্যবাহী বিবিরহাটের এই সুবাসিত মসলার বাজারে।'

Related Topics

টপ নিউজ

মসলা / বিবিরহাট / কোরবানির ঈদ / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট
  • চট্টগ্রামে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব, ৭ দিনে আক্রান্ত ৮৬; বাড়ছে পানিবাহিত রোগও
  • চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টি, ১২ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিতে সড়কে হাঁটুপানি
  • বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
  • চট্টগ্রামে নগরে জলাবদ্ধতা কমলেও উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]