Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2026, 08:15 pm
Last modified: 21 May, 2026, 08:21 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা
  • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন 'আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না' তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিতের আবেদনও করা হয়েছিল। 
টিবিএস রিপোর্ট
21 May, 2026, 08:15 pm
Last modified: 21 May, 2026, 08:21 pm
ফাইল ছবি: বাসস

ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে বুলবুল-ফারুকদের দায়ের করা রিটটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। 

এর ফলে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি যথারীতি কাজ চালিয়ে যেতে পারবে এবং বিসিবির নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। 

আজ বৃহস্পতিবার (২১ মে) শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। 

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোকাররামুছ সাকলান। কয়েকদিন আগে হাইকোর্টে রিটটি দায়ের করেন দুই সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২ জন পরিচালক। রিটকারী অন্য পরিচালকরা হলেন—আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট। 

রিটের বিবাদীরা হলেন—যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন 'আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না' তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিতের আবেদনও করা হয়েছিল। 

এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। 

গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয় তামিম ইকবাল খানকে। আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান এই কমিটিতে রয়েছেন। 

অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম হলেন সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। এ ছাড়া মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু হলেন যথাক্রমে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদের সন্তান। 

কমিটিতে আরও রয়েছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এর কিছুদিন আগে এই অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সাতজন আইনজীবী পৃথক একটি রিট করলে তা খারিজ করে দিয়েছিলেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

Related Topics

টপ নিউজ

বিসিবি / রিট আবেদন / আদালত / তামিম ইকবাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা
  • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]