ইরানের হামলার ভয়েই কি হরমুজ থেকে পিছু হটলেন ট্রাম্প?
নৌ অবরোধ জারি করেও যখন কাবু করা যাচ্ছিল না ইরানকে; তখন হরমুজে আটকে পড়া জাহাজগুলোকে পাহারা দিয়ে নিরাপদে পার করে দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। দিন দু'য়েক আগে ট্রাম্পের এমন ঘোষণার পর এ প্রণালি দিয়ে জল গড়িয়েছে বহু; কিন্তু পার হতে পারেনি কোনো জাহাজ। যদিও ট্রাম্পের আশ্বাসে দু-একটি জাহাজ পার হওয়ার চেষ্টা চালিয়েছিল সেগুলোতেও হামলা চালিয়েছে ইরান। হামলা চালানো হয় সংযুক্ত আরব আমিরাতেও। এ অবস্থায় হুট করেই হরমুজে জাহাজ পাহারা দেওয়ার দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। কারণ হিসেবে তার ভাষ্য, ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বড় ধরণের অগ্রগতি হয়েছে।
