Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
হরমুজে হামলা চালিয়ে ইরানের ৭ গানবোট ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

বিবিসি
05 May, 2026, 09:00 am
Last modified: 05 May, 2026, 09:28 am

Related News

  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে
  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান

হরমুজে হামলা চালিয়ে ইরানের ৭ গানবোট ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আসলে দুটি ছোট মালবাহী জাহাজে আঘাত করেছে।
বিবিসি
05 May, 2026, 09:00 am
Last modified: 05 May, 2026, 09:28 am
ইরানি গানবোট, ২০১২ সালে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের সাতটি 'গানবোট' (দ্রুতগামী ছোট নৌযান) লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে।

ট্রাম্প বলেন, "আমরা সাতটি ছোট নৌকা বা যেগুলোকে তারা 'ফাস্ট বোট' বলে, সেগুলো ধ্বংস করেছি। তাদের আর এটাই অবশিষ্ট ছিল।" মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা হেলিকপ্টার ব্যবহার করে এই হামলা চালিয়েছে।

তবে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে। তাসনিম নিউজ এজেন্সি এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আসলে দুটি ছোট মালবাহী জাহাজে আঘাত করেছে, যাতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও মার্কিন পতাকাবাহী জাহাজ সোমবার প্রণালি পার হয়েছে। ইরান এই দাবিকে 'পুরোপুরি মিথ্যা' বলে অভিহিত করেছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে, যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে।

সোমবার বিকেলে মেয়ার্স্ক নিশ্চিত করে, তাদের জাহাজ 'অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স' শেষ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে আসতে পেরেছে। জাহাজটি গত ফেব্রুয়ারির শেষ থেকে সেখানে আটকে ছিল। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক পাহারায় উপসাগর ত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী মার্কিন সামরিক পাহারায় জাহাজটি পারস্য উপসাগর ত্যাগ করে।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি 'অ্যাডনক'-এর একটি ট্যাংকার হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে। একই সময়ে আমিরাত উপকূলে নোঙর করে রাখা দক্ষিণ কোরিয়ার একটি জাহাজেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিক্ষেপ করা ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুজাইরাহ তেল বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে তিনজন আহত হয়েছেন।

আবুধাবি এই আক্রমণকে একটি 'বিপজ্জনক উস্কানি' হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে, এর পাল্টা জবাব দেওয়ার অধিকার তারা রাখে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক অজ্ঞাত সামরিক কর্মকর্তা দাবি করেছেন, সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা তেহরানের নেই।

এদিকে জাহাজ পরিচালনাকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মেয়ার্স্ক বিবিসিকে জানিয়েছে, তাদের একটি মার্কিন পতাকাবাহী জাহাজ মার্কিন সামরিক পাহারায় সফলভাবে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়েছে। ট্রাম্প এই উদ্ধার অভিযানের নাম দিয়েছেন 'প্রজেক্ট ফ্রিডম'।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, হরমুজ প্রণালির এই ঘটনাগুলো এটিই পরিষ্কার করে যে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি ট্রাম্পের 'প্রজেক্ট ফ্রিডম'কে 'প্রজেক্ট ডেডলক' (অচলাবস্থার প্রকল্প) হিসেবে অভিহিত করেন।

মেয়ার্স্ক জানিয়েছে, তাদের বাণিজ্যিক জাহাজটির চলাচল কোনো দুর্ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে এবং এর সকল কর্মী নিরাপদ ও অক্ষত আছেন।

গত ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে আছে। তেহরান এর জবাবে এই জলপথটি বন্ধ করে দেয়।

এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে। এর ফলে আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হয়। তবে এরপরও খুব কম জাহাজই এই প্রণালি পার হওয়ার সাহস করছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানি বন্দরগুলোর ওপর নিজস্ব নৌ-অবরোধ জারি রেখেছে।

আমিরাতের অবকাঠামোতে হামলার ঘটনায় বিশ্বনেতারা কড়া নিন্দা জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই হামলাকে 'অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য' বলে বর্ণনা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানিয়েছেন, উপসাগরীয় মিত্র দেশগুলোর সুরক্ষায় যুক্তরাজ্য সব সময় পাশে থাকবে।

ফুজাইরাহ বন্দরে হামলার খবরের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে, যা দিনের শুরুতে ৫ শতাংশেরও বেশি।

বন্দরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালির বাইরে ওমান উপসাগরে অবস্থিত এই বন্দরে আবুধাবির তেলক্ষেত্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে তেল আসে। প্রণালিটি অবরুদ্ধ থাকলেও এই বন্দরের মাধ্যমে সীমিত পরিসরে বিশ্ববাজারে তেল রপ্তানি করা সম্ভব হয়। 

প্রতিবেশী কাতার এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হরমুজ প্রণালি 'শর্তহীনভাবে খুলে দেওয়ার' আহ্বান জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

গানবোট / ইরান / মার্কিন হামলা / হরমুজ প্রণালি / আরব আমিরাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে
  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]