Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 May, 2026, 06:25 pm
Last modified: 03 May, 2026, 07:19 pm

Related News

  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে নজরদারি করবে পুলিশ

ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি

গণবিজ্ঞপ্তিতে সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের মাধ্যমে হওয়া মামলার জরিমানা পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের অননুমোদিত আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 May, 2026, 06:25 pm
Last modified: 03 May, 2026, 07:19 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে যানবাহনের মালিক ও চালকদের সতর্ক করেছে সংস্থাটি।

রবিবার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

বলা হয়, এসব তথ্যের ভিত্তিতে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক বা চালকের ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর মালিক বা চালকদের ডিএমপি সদর দপ্তর অথবা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে বলা হয়েছে।

আরও বলা হয়, তবে নোটিশ পাওয়ার পরেও নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির মতো পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া গণবিজ্ঞপ্তিতে সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের মাধ্যমে হওয়া মামলার জরিমানা পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের অননুমোদিত আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। কেউ প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রাফিক সিগন্যাল এলাকায় উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সফটওয়্যার স্থাপন করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং লেফট লেন ব্লক করার মতো অপরাধ শনাক্ত করে ডিজিটালভাবে মামলা দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Related Topics

টপ নিউজ

ডিএমপি / ট্রাফিক আইন / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে নজরদারি করবে পুলিশ

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]