জ্বালানি সংকট থেকে উত্তরণের উপায় কী?
বর্তমান বিশ্ব ও স্থানীয় প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি খাত। আমদানিনির্ভরতার কারণে বাংলাদেশের অর্থনীতি এখন 'জ্বালানি ফাঁদে' বন্দি। যার নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি, শিল্পসহ প্রায় প্রতিটি খাতে। একইসঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা ভোগাচ্ছে জনজীবনকে। কী হতে পারে এর সমাধান?
