Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 April, 2026, 09:05 pm
Last modified: 23 April, 2026, 09:14 pm

Related News

  • সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার
  • অফশোর তেল-গ্যাস অনুসন্ধানে সোমবার দরপত্র আহ্বান, জুনের মধ্যে সৌরবিদ্যুৎ নীতি: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • হরমুজ প্রণালির কারণে ব্যাহত গ্যাস চালানের দ্বিগুণেরও বেশি প্রতি বছর অপচয় হচ্ছে: আইইএ
  • দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী

জ্বালানি মন্ত্রী বলেন, ‘যদিও বিদ্যুৎ উৎপাদনে ক্ষতি হবে, তারপরেও দেশের কৃষির কথা চিন্তা করে ১ মে থেকে সার কারখানায় গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 
টিবিএস রিপোর্ট
23 April, 2026, 09:05 pm
Last modified: 23 April, 2026, 09:14 pm
ফাইল ছবি: সংগৃহীত

আগামী ১ মে থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 

দেশের কৃষি সুরক্ষার কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জাতীয় সংসদে উল্লেখ করেন তিনি। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার উত্থাপিত একটি সিদ্ধান্ত প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রী এই তথ্য জানান। এর আগে রুমিন ফারহানা তার নির্বাচনি এলাকার আশুগঞ্জ সার কারখানাটি পুনরায় চালু করা এবং ঘরে ঘরে নতুন গ্যাস সংযোগ দেওয়ার প্রস্তাব পেশ করেন। 

জ্বালানি মন্ত্রী বলেন, 'যদিও বিদ্যুৎ উৎপাদনে ক্ষতি হবে, তারপরেও দেশের কৃষির কথা চিন্তা করে ১ মে থেকে সার কারখানায় গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

গ্যাস সংযোগের বিষয়ে রুমিন ফারহানার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, '২০১৬ সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। এখন যেসব বাড়িঘরে গ্যাসের লাইন আছে এবং যেসব শিল্পকারখানাগুলোতে লাইন আছে— সেসব জায়গায় চাপের স্বল্পতার কারণে সরবরাহ কমে গেছে। সেই জন্য আমরা এখন শুধু উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য শিল্পকারখানাগুলোকে যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি।' 

তিনি আরও বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা বাপেক্স-কে শক্তিশালী করে অনুসন্ধানমূলক কাজ শুরু করেছি। যদি এই অনুসন্ধানে সফলকাম হই, আশা করি যেসব গ্যাস সংযোগ দেওয়া আছে, সেসব জায়গায় পর্যাপ্ত গ্যাস দিতে পারব। গ্যাসের চাপও বাড়াতে পারব।' 

মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে রুমিন ফারহানা বলেন, 'গত ১৫ বছরে আসলে কোনো রকম জ্বালানির অনুসন্ধান হয়নি। বাপেক্স-কে শক্তিশালী করাও হয়নি। কিন্তু সুখবরও আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের ১১ কিলোমিটার এলাকায় ৯টি স্থানে ২৭টি কূপ রয়েছে। এর মধ্যে ২২টি কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এই সব কূপ থেকে দৈনিক গড় ৩৩৩.৫৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে, এটি আমার ব্রাহ্মণবাড়িয়াতে।' 

তিনি আরও যোগ করেন, 'এই মাসের ১৯ তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন গভীর কূপ অনুসন্ধানের খনন কাজ শুরু হয়েছে। যা থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। ৫.৬ কিলোমিটার গভীর এই কূপটি খননে প্রায় সাত মাস সময় লাগবে। এটি দেশের জ্বালানি সংকট মোকাবিলায় একটি বড় ভূমিকা রাখবে।'

Related Topics

টপ নিউজ

ইকবাল হাসান মাহমুদ টুকু / আশুগঞ্জ সার কারখানা / গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার
  • অফশোর তেল-গ্যাস অনুসন্ধানে সোমবার দরপত্র আহ্বান, জুনের মধ্যে সৌরবিদ্যুৎ নীতি: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • হরমুজ প্রণালির কারণে ব্যাহত গ্যাস চালানের দ্বিগুণেরও বেশি প্রতি বছর অপচয় হচ্ছে: আইইএ
  • দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]