Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2026, 05:30 pm
Last modified: 19 April, 2026, 05:30 pm

Related News

  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন

মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম জানান, চুরি হওয়া ল্যাপটপে এলজিইডি অফিস সংশ্লিষ্ট রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল।
টিবিএস রিপোর্ট
19 April, 2026, 05:30 pm
Last modified: 19 April, 2026, 05:30 pm
সিসিটিভি থেকে প্রাপ্ত ফুটেজ।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করার জেরে উপজেলা প্রকৌশলীর অফিস থেকে সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রবিবার (১৯ এপ্রিল) শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম সহকারী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে অফিস কক্ষ ত্যাগ করেন। এর কয়েক মিনিট পর অফিসে অবস্থানরত ঠিকাদার মিজান দুইটি কক্ষ অতিক্রম করে প্রকৌশলীর কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে তিনি ফাঁকা কক্ষ থেকে একটি এইচপি ব্র্যান্ডের সরকারি ল্যাপটপ সাদা ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে চলে যান। ঘটনাটি অফিসের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ল্যাপটপ উদ্ধারের চেষ্টা হিসেবে অভিযুক্ত মিজানের বড় ভাই ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, মিজান পরিবারের কারও কথা শুনছেন না।

উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম জানান, চুরি হওয়া ল্যাপটপে এলজিইডি অফিস সংশ্লিষ্ট রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল। তিনি আরও বলেন, প্রায় এক বছর আগে একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় মিজান তার ওপর ক্ষিপ্ত হন। ওই ঘটনায় থানায় মামলাও করা হয়েছিল। পরবর্তীতে মিজানের বিভিন্ন অনিয়মের কারণে তার ১৩টি কাজ বাতিল করা হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

চুরির অভিযোগ / চুরি / ল্যাপটপ চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, দড়ি বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]