Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক

সিএনবিসি
14 April, 2026, 05:45 pm
Last modified: 14 April, 2026, 05:49 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে

হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাও  জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, পরিস্থিতি শান্ত করতে হলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া বিকল্প নেই। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বেইজিং চেষ্টা চালিয়ে যাবে।
সিএনবিসি
14 April, 2026, 05:45 pm
Last modified: 14 April, 2026, 05:49 pm
বিশ্ব মানচিত্রে হরমুজ প্রণালির অবস্থানকে দেখানো হচ্ছে আতসকাঁচের তলে। প্রতীকী ছবি: সিএনবিসি

চীন হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে "বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন" পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। বেইজিং বলেছে, এই পদক্ষেপ উক্ত অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, সোমবার পূর্বাঞ্চলীয় সময় সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই লক্ষ্যভিত্তিক অবরোধ এবং একই সঙ্গে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো—ইতোমধ্যে "ভঙ্গুর" অবস্থায় থাকা যুদ্ধবিরতিকে দুর্বল করে দিতে পারে।

মন্ত্রণালয়ের মুখপাত্র গাও  জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, পরিস্থিতি শান্ত করতে হলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া বিকল্প নেই। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বেইজিং চেষ্টা চালিয়ে যাবে।

তেহরানের সরকারকে দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসা চীনের জন্য হরমুজ প্রণালি খোলা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেইজিং ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়ায়, এই অবরোধ সরাসরি সেই সরবরাহ বন্ধ করে দিচ্ছে এবং এর ফলে চীনের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে।

গত সোমবার যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ নৌপথে ইরানের বন্দরগুলোতে জাহাজ প্রবেশ ও বের হওয়া বন্ধ করা শুরু করে। এর লক্ষ্য ছিল ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে বাধ্য করা। এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা ভেস্তে যায়।

৭ এপ্রিল ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির পরও– যুক্তরাষ্ট্রের অবরোধের এই পদক্ষেপকে পরিস্থিতির বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানকে তার দেশের অস্ত্র সরবরাহের খবর নাকচ করে দিয়ে বলেছেন, এসব প্রতিবেদন "সম্পূর্ণ ভিত্তিহীন"।

তিনি এক বিবৃতিতে বলেন, "চীন বিশ্বাস করে, কেবল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও যুদ্ধের অবসানই (হরমুজ) প্রণালি অঞ্চলের পরিস্থিতি মৌলিকভাবে স্বাভাবিক করার পরিবেশ তৈরি করতে পারে।"

তিনি আরও বলেন, "সব পক্ষকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে, সংলাপ ও শান্তি আলোচনার দিকে মনোযোগ দিতে এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা কমাতে কাজ করতে চীনের আহ্বান রয়েছে। একই সঙ্গে দ্রুত প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।"

এদিকে ছয় সপ্তাহের এই সংঘাত কূটনৈতিকভাবে সমাধানের সম্ভাবনার খবরে আজ মঙ্গলবার তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রাথমিক লেনদেনে প্রায় ১% কমে ৯৮ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। আর মে মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৪৮ ডলারে নেমে আসে।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালি / অবরোধ / যুক্তরাষ্ট্র / চীন / প্রতিক্রিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]