Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা

আন্তর্জাতিক

আল জাজিরা
11 April, 2026, 10:15 am
Last modified: 11 April, 2026, 10:21 am

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • অর্ধশতাব্দী পর চাঁদে মানব মিশনের সূচনা, উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে নাসার আর্টেমিস–২
  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা
  • ৫০ বছরেও কেন মানুষ আর চাঁদে গেল না?
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার

চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা

এ অভিযানে ওরিয়ন মহাকাশযানে ছিলেন নাসার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ, পাশাপাশি ছিলেন কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন।
আল জাজিরা
11 April, 2026, 10:15 am
Last modified: 11 April, 2026, 10:21 am
ছবি: নাসার ফেসবুক পেইজ।

৫০ বছরের বেশি সময় পর চাঁদকে প্রদক্ষিণ করে প্রথম মানববাহী অভিযানে অংশ নেওয়া নাসার আর্টেমিস-২ মিশনের নভোচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ (স্প্ল্যাশডাউন) করে ওরিয়ন মহাকাশযানটি। পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চগতিতে প্রবেশের পর এ অবতরণ সম্পন্ন হয়।

নভোচারীদের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল উদ্ধারকারী দল। ক্যাপসুলটি নিরাপদে নিয়ন্ত্রণে নিয়ে নভোচারীদের উদ্ধার করতে দ্রুত কাজ শুরু করে তারা।

এ অভিযানে ওরিয়ন মহাকাশযানে ছিলেন নাসার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ, পাশাপাশি ছিলেন কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন।

মহাকাশযানটি পৃথিবীতে পুনরায় প্রবেশের কয়েক মিনিট আগে মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান রেডিওতে মিশন কন্ট্রোলকে জানান, "জানালার পাশ থেকে চাঁদের অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে—গতকালের তুলনায় একটু ছোট লাগছে।"

এর জবাবে হিউস্টন থেকে বলা হয়, "মনে হয় আবার যেতে হবে।"

এই প্রত্যাবর্তন লকহিড মার্টিন নির্মিত ওরিয়ন মহাকাশযানের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। এতে প্রমাণ হলো, চাঁদ থেকে ফেরার সময় সৃষ্ট তীব্র তাপ ও চাপসহ কঠিন সব পরিস্থিতি মোকাবিলা করেও নিরাপদে পৃথিবীতে ফিরে আসা সম্ভব।

ক্যাপসুলটি ১৩ মিনিটের এক নাটকীয় অবতরণ সম্পন্ন করে, অত্যন্ত উচ্চগতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এটি। এ সময় এর বাইরের অংশের তাপমাত্রা প্রায় ২,৭৬০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যা এতটাই তীব্র ছিল যে প্লাজমা স্তর তৈরি হয়ে সাময়িকভাবে নভোচারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্যারাসুট খোলার পর আবারও যোগাযোগ পুনঃস্থাপিত হয়। এতে ওরিয়নের গতি কমে গিয়ে শেষ পর্যন্ত এটি ধীরে সমুদ্রে অবতরণ করে।

উদ্ধারকারী দল পরে ক্যাপসুলের হ্যাচ খুলে নভোচারীদের বের করে আনতে শুরু করে। নভোচারীরা জানান, যোগাযোগের ক্ষেত্রে সামান্য সমস্যার মুখে পড়লেও তারা সুস্থ আছেন।

মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধার জাহাজ থেকে নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান বলেন, "আমরা আবারও নভোচারীদের চাঁদে পাঠানো ও নিরাপদে ফিরিয়ে আনার সক্ষমতায় ফিরেছি এবং সামনে ধারাবাহিকভাবে আরও মিশন পরিচালনার জন্য প্রস্তুত হচ্ছি।"

প্রায় ১০ দিন আগে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চার নভোচারী যাত্রা শুরু করেন। ১০ দিনের এই অভিযানে তারা অ্যাপোলো যুগের পর প্রথমবারের মতো পৃথিবী থেকে চাঁদে পৌঁছান।

অভিযানের অংশ হিসেবে তারা পূর্বে চাঁদের অদেখা পাশ ঘুরে আসেন এবং ভবিষ্যৎ মিশনের জন্য বিভিন্ন প্রযুক্তি ও সিস্টেম পরীক্ষা করেন, এরপর পৃথিবীতে ফিরে আসেন নভোচারীরা।

Related Topics

টপ নিউজ

নাসার অভিযান / চাঁদে অভিযান / আর্টেমিস-২ / আর্টেমিস ২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • অর্ধশতাব্দী পর চাঁদে মানব মিশনের সূচনা, উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে নাসার আর্টেমিস–২
  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা
  • ৫০ বছরেও কেন মানুষ আর চাঁদে গেল না?
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]