Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2026, 09:10 pm
Last modified: 09 April, 2026, 09:16 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল-২০২৬’ উত্থাপনের পর এর ওপর তীব্র আপত্তি জানিয়ে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
09 April, 2026, 09:10 pm
Last modified: 09 April, 2026, 09:16 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন আনতে সংসদে উত্থাপিত নতুন বিলের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেছেন, এই বিলের মাধ্যমে স্থানীয় প্রশাসনের 'পিঠে ছুরিকাঘাত' করা হচ্ছে। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন—সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি 'আরেকটা আওয়ামী লীগ' হয়ে ওঠার চেষ্টা করছে কি না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল-২০২৬' উত্থাপনের পর এর ওপর তীব্র আপত্তি জানিয়ে তিনি এসব কথা বলেন।

এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, 'এই বিলের মাধ্যমে স্থানীয় প্রশাসন ব্যবস্থার পিঠে ছুরিকাঘাত করা হচ্ছে। এটি বিএনপির ৩১ দফার ইশতেহারেও ছিল না। ইশতেহারের ২০ নম্বর দফায় স্পষ্ট বলা ছিল—মৃত্যু বা আদালতের দণ্ড ছাড়া নির্বাচিত প্রতিনিধিকে অপসারণ করা হবে না। আজ কি বিএনপি সেই কথা ভুলে গেছে? নাকি মেজরিটি পাওয়ারের মধ্য দিয়ে তারা আসলে আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করছে?'

বিলের 'বিশেষ পরিস্থিতি' এবং 'জনস্বার্থে অপসারণ' সংক্রান্ত বিধানের সমালোচনা করে তিনি বলেন, 'বিশেষ পরিস্থিতি বলতে কী বোঝানো হচ্ছে? শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে ভোট চোরদের সরাতে যে অধ্যাদেশ হয়েছিল, সেটিকে এখন আইনে রূপান্তর করে নির্বাচিত প্রতিনিধিদের গলার কাঁটা বানানো হচ্ছে। বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে যেকোনো মেয়র বা কাউন্সিলরকে সরিয়ে দিয়ে দলীয় লাঠিয়াল বা মন্ত্রী-এমপিদের সন্তানদের প্রশাসক হিসেবে বসানোর পাঁয়তারা চলছে।'

নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, 'ফেসবুকে ঢুকলেই দেখা যায় ধানের শীষে কীভাবে ছাপ্পা মারা হচ্ছে। কেন্দ্রের ভেতর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের লাইনে দাঁড় করিয়ে ভোট দেওয়া হচ্ছে। মাগুরা নির্বাচনের মতো এখন বগুড়া ও শেরপুর নির্বাচনেও কারচুপি হচ্ছে।'

হান্নান মাসুদ আরও বলেন, 'চুরি করা যায়, কিন্তু আওয়ামী লীগ যেভাবে চুরি করে হজম করতে পেরেছিল, বিএনপি তা পারবে না। দয়া করে আওয়ামী লীগের দেখানো পথে হাঁটবেন না। এই বিল পাস হলে স্থানীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হবে।'

হান্নান মাসুদের বক্তব্যের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, 'এই অধ্যাদেশ পাস না করলে পুরনো জুলুমবাজরা ফিরে আসবে। বিশেষ পরিস্থিতি হচ্ছে—এই আইন পাস না হওয়ায় নির্বাচন দেওয়া যাচ্ছে না। বিলটি পাস না হলে আবারও সেই দলীয় প্রতীকের নির্বাচনে ফিরে যেতে হবে।'

প্রতিমন্ত্রী পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, 'উত্তর সিটি করপোরেশনে ইরাদ আহমেদকে কেন নিয়োগ দেওয়া হয়েছিল? ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে কেন শপথ নিতে দেওয়া হয়নি?'
বগুড়া ও শেরপুরের নির্বাচন নিয়ে অভিযোগের জবাবে তিনি বলেন, 'আপনারা হেরে যাবেন—এটি নিশ্চিত হয়েই এখন কারচুপির অভিযোগ তুলছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন কেবল বিএনপি সরকারের সময়েই সম্ভব হয়।'

বিতর্কের একপর্যায়ে ট্রেজারি বেঞ্চের সদস্যরা হইচই করলেও হান্নান মাসুদ বিলের প্রতিটি ধারার ওপর তার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

আব্দুল হান্নান মাসুদ / বিএনপি / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]