Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
তেলের লাইনে ফুরিয়ে যাচ্ছে সময়, আয়ের চাকা থমকে যাচ্ছে রাইড শেয়ারিং চালকদের

বাংলাদেশ

মেহেদি হাসান
05 April, 2026, 11:40 am
Last modified: 05 April, 2026, 11:48 am

Related News

  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ
  • হরমুজ প্রণালী ছাড়ছে আটকে পড়া তেলের ট্যাংকার, বিশ্ববাজারে যুক্ত হচ্ছে নতুন সরবরাহ
  • নিষেধাজ্ঞার সাময়িক প্রত্যাহার: এশিয়ার প্রধান বাজারগুলোতে তেল বিক্রির প্রস্তুতি ইরানের

তেলের লাইনে ফুরিয়ে যাচ্ছে সময়, আয়ের চাকা থমকে যাচ্ছে রাইড শেয়ারিং চালকদের

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে মেঘনা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। এতে রাইড শেয়ারিং চালকদের ভোগান্তির চিত্র ফুটে ওঠে স্পষ্ট।
মেহেদি হাসান
05 April, 2026, 11:40 am
Last modified: 05 April, 2026, 11:48 am
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

জ্বালানি-সংকট বাড়তে থাকায় রাজধানীতে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এখন যেন পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। এতে রাইড শেয়ারিং চালকদের সময় ও আয়—দুটোই কমে যাচ্ছে।

ছুটির দিনেও এর প্রভাব স্পষ্ট ছিল। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে মেঘনা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। এতে রাইড শেয়ারিং চালকদের ভোগান্তির চিত্রই ফুটে ওঠে স্পষ্ট।

সারির ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে ছিলেন ইয়াসিন, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তিনি। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান ইয়াসিন পড়াশোনার খরচ চালাতে রেড-শেয়ারিং চালক হিসেবে বাইক নিয়ে বের হন।

ইয়াসিন বলেন, "আগে পাম্পে এসে পাঁচ মিনিটে তেল নিয়ে বেরিয়ে যেতাম। এখন সকাল সাড়ে ১১টা বাজে, অথচ এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। পাম্প থেকে বলছে, ৬০০ টাকার বেশি তেল দেবে না। এইটুকু তেলে সারা দিন চালানো সম্ভব নয়। অথচ লাইনে দাঁড়িয়েই আমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা শেষ হয়ে যাচ্ছে।"

ইয়াসিনের মতো হাজারো চালকের এখন প্রধান শত্রু আর যানজট নয়, বরং তেলের লাইনে দীর্ঘ অপেক্ষা। প্রতিদিন গড়ে তিন থেকে চার ঘণ্টা সময় নষ্ট হচ্ছে শুধু জ্বালানি সংগ্রহ করতে। 

যেখানে আগে একজন চালক দিনে ১০ থেকে ১২টি ট্রিপ দিতে পারতেন, এখন দীর্ঘ সময় লাইনে থাকার কারণে সেই সংখ্যা নেমে এসেছে ৫ থেকে ৬টিতে। সময় নষ্ট হওয়ার সরাসরি প্রভাব পড়ছে দিন শেষে তাদের আয়ের ওপর।

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ হুমকির মুখে পড়েছে। জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের জ্বালানি সরবরাহেও তৈরি হয়েছে নানামুখী জটিলতা। সরবরাহ চেইনে অসামঞ্জস্যের কারণে অনেক পাম্পে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।

ফলে একদিকে যেমন দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, অন্যদিকে পাম্পগুলো বাধ্য হয়ে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ ৫০০ বা ৬০০ টাকার বেশি তেল না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এতে চালকদের প্রতিদিনই একাধিকবার পাম্পে যেতে হচ্ছে, যা তাদের কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছে।

বিশেষ করে রাইড শেয়ারিং চালকদের ক্ষেত্রে এর প্রভাব বেশি। কারণ, তাদের আয় সরাসরি নির্ভর করে তারা কত বেশি ট্রিপ দিতে পারছেন তার ওপর। কিন্তু তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকায় তারা পিক আওয়ারের গুরুত্বপূর্ণ সময় হারাচ্ছেন।

রাজধানীর বাড্ডা এলাকায় পরিবার নিয়ে থাকেন কাজী ফান্নু। একসময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। চাকরি হারানোর পর তার সম্বল ছিল শুধু ড্রাইভিংয়ের অভিজ্ঞতা। পরে গাড়ি ভাড়া নিয়ে উবার চালানো শুরু করেন। কিন্তু বর্তমান জ্বালানি-সংকট তাকে নতুন করে বিপাকে ফেলেছে।

কাজী ফান্নু আক্ষেপ করে বলেন, "বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার। ৫০০-৬০০ টাকার তেল দিয়ে বড় ট্রিপ নেওয়া যায় না। পাম্পে দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে যখন ট্রিপে বের হই, তখন দেখা যায় যাত্রী নেই।" 

"আগে যেখানে দিনে ১,৫০০ থেকে ২,০০০ টাকা আয় হতো, এখন সব খরচ বাদ দিয়ে ৫০০ টাকা ঘরে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। পরিবার নিয়ে এই আয়ে ঢাকায় টিকে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে," যোগ করেন তিনি।

অন্যদিকে, সাধারণ যাত্রীদের অভিযোগ, রাইড শেয়ারিংয়ের ভাড়া আগের চেয়ে অনেক বেড়ে গেছে। নিয়মিত উবার ব্যবহারকারী বেসরকারি চাকরিজীবী সায়মা আক্তার টিবিএসকে জানান, অ্যাপে যে ভাড়া দেখায়, চালকেরা তার চেয়ে বেশি দাবি করেন। অনেক সময় তারা যেতেই চান না।

তবে চালকদের ভাষ্য ভিন্ন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা এবং চাহিদামতো তেল না পাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে তারা কিছুটা বাড়তি টাকা দাবি করতে বাধ্য হচ্ছেন। তাদের মতে, দুই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা মানে অন্তত ৩০০ টাকার সম্ভাব্য আয় হারানো। সেই ক্ষতি কিছুটা বাড়তি ভাড়ার মাধ্যমে সমন্বয়ের চেষ্টা করেন তারা।

উবারচালক হাসান রশিদ টিবিএসকে বলেন, "আমরা ইচ্ছা করে ভাড়া বাড়াই না। কিন্তু যখন দেড় থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তখন সেই সময়টা তো আর ফেরত পাওয়া যায় না। তাই কিছুটা বেশি আয়ের চেষ্টা করতে হয়। সরকার তেল দেওয়ার সীমা তুলে দেওয়ার পরও পাম্পগুলো তা মানছে না।" 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "যদি নাই মানতে পারে, তাহলে সরকার এমন সিদ্ধান্ত দিল কেন?"

যানবাহনভেদে তেলের সর্বোচ্চ সীমা নির্ধারণের বিষয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশের মেঘনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আহমাদ রুশদ টিবিএসকে বলেন, "এটা ছাড়া কী করার আছে? এখন সবাই এসে ট্যাংক ফুল করতে চাচ্ছে। বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানোর জন্যই এমনটা করতে হচ্ছে।"
 

Related Topics

টপ নিউজ

তেলের লাইন / জ্বালানি তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ
  • হরমুজ প্রণালী ছাড়ছে আটকে পড়া তেলের ট্যাংকার, বিশ্ববাজারে যুক্ত হচ্ছে নতুন সরবরাহ
  • নিষেধাজ্ঞার সাময়িক প্রত্যাহার: এশিয়ার প্রধান বাজারগুলোতে তেল বিক্রির প্রস্তুতি ইরানের

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]