Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

অর্থনীতি

রিয়াদ হোসেন
05 April, 2026, 11:15 am
Last modified: 05 April, 2026, 11:20 am

Related News

  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

রিয়াদ হোসেন
05 April, 2026, 11:15 am
Last modified: 05 April, 2026, 11:20 am

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংকে বার্ষিক জমার ওপর বিদ্যমান আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা বর্তমানে তিন লাখ টাকা পর্যন্ত রয়েছে। স্বল্প অঙ্কের আমানতকারীদের করের বোঝা থেকে কিছুটা রেহাই দিতে আগামী বাজেটে সরকার এই শুল্ক অব্যাহতি দিতে পারে।

বর্তমানে ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক রয়েছে ১৫০ টাকা। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪০ লাখ অ্যাকাউন্টধারীর হিসাবে তিন লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জমা রয়েছে। অর্থাৎ বাজেটে সরকার এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিলে ওই পরিমাণ ব্যাংক হিসাবধারী আবগারি শুল্ক ছাড়ের নতুন সুবিধা পাবেন। 

এনবিআর সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, সরকারের রাজস্ব ছাড় হবে প্রায় ২০০ কোটি টাকার সমপরিমাণ। 

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ব্যাংক আমানতের ওপর প্রাপ্ত সুদের ওপর আয়কর রয়েছে; আবার ব্যাংক যে চার্জ কর্তন করে, তার ওপর ভ্যাট রয়েছে। এর পর ওই অর্থের উপর আবগারি শুল্ক কর্তন করা অযৌক্তিক, যা এনবিআরের বছরের পর করে আসছে। 

গত বুধবার প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ব্যাংক জমায় আগামী বাজেটে আবগারি শুল্কে ছাড় দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। অবশ্য এর বাইরে তিনি আর কিছু জানাননি। 

যোগাযোগ করা হলে টিবিএসকে তিনি বলেন, 'আবগারি শুল্কে ছাড় দেওয়ার ইচ্ছা আমাদের রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।'

এনবিআর সূত্র জানায়, গত সপ্তাহে অর্থমন্ত্রীর সঙ্গে এনবিআর কর্মকর্তাদের সভায় বিষয়টি আলোচনায় এসেছে । সরকার এ সিদ্ধান্তে অটল থাকলে আগামী বাজেটে তা উপস্থাপন করতে পারে এনবিআর, যা জুনে অর্থমন্ত্রীর সংসদে উপস্থাপন করার কথা রয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা টিবিএসকে বলেন, বর্তমানে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে কোনো আবগারি শুল্ক কর্তন করা হয় না। এই সুবিধাকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে। 

ওই কর্মকর্তা বলেন, 'এই ছাড় দেওয়া হলে সরকারের প্রায় ২০০ কোটি টাকার সমপরিমাণ সম্ভাব্য রাজস্ব ছাড় দিতে হবে। আমাদের পরিকল্পনা আছে ব্যাংকে আমানতের ওপর ধীরে ধীরে আবগারি শুল্ক ব্যবস্থা তুলে নেওয়া।'

কাস্টমস পলিসি উইংয়ের সাবেক এনবিআর সদস্য মো. লুৎফর রহমান ব্যাংকে জমা টাকার ওপর আবগারি শুল্ক কাটাকে অযৌক্তিক বলে মত দেন। তিনি বলেন, 'একই অ্যাকাউন্টের সুদের ওপর আয়কর কর্তন করা হয়। আবার যেকোনো সার্ভিস চার্জ হিসেবে ব্যাংক যে টাকা নেয়, এর ওপর ভ্যাট আদায় করে থাকে। তাহলে আবার আবগারি শুল্ক আদায় করতে হবে কেন?'

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সহজে আদায়ের উপায় হিসেবে এনবিআর এই অর্থ আদায় করে, কেননা ব্যাংকগুলো এই অর্থ আদায় করে দেয়। তিনি বলেন, ভ্যাট ও আয়কর নেওয়ার পর আলাদা করে আবগারি শুল্ক নেওয়ার যৌক্তিকতা নেই। 

আবগারি শুল্কের বিদ্যমান কাঠামো

চলতি বছর আবগারি শুল্ক থেকে সরকার প্রায় ২ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। সাধারণত যেকোনো অ্যাকাউন্টে বছরের যেকোনো সময়ে সর্বোচ্চ পরিমাণ যে জমা হয়, ওই অঙ্কের ওপর ভিত্তি করে আবগারি শুল্ক কর্তন করা হয়। 

বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে কোনো আবগারি শুল্ক নেই। তিন লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা কর্তন করা হয়। পাঁচ লাখ ১ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০ টাকা কর্তন করা হয়।

দশ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত জমায় ৩ হাজার টাকা, পঞ্চাশ লাখ ১ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ৫ হাজার টাকা, এক কোটি ১ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা, দুই কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার ওপরে যেকোনো পরিমাণ জমার ওপর ৫ হাজার আবগারি শুল্ক রয়েছে। 

Related Topics

টপ নিউজ

আবগারি শুল্ক / ব্যাংক আমানত / ব্যাংক জমা / এনবিআর / শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]