Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

আন্তর্জাতিক

সিএনএন
01 April, 2026, 02:30 pm
Last modified: 01 April, 2026, 02:45 pm

Related News

  • ট্রাম্পের ক্রিপ্টো কয়েন কিনে ৩৮০ কোটি ডলার লোকসান গুনেছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার
  • শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘অটল ইচ্ছার’ কথা জানালেন কিম জং উন
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

গুগলের মালিকানাধীন সাইবার-ইন্টেলিজেন্স ফার্ম ‘ম্যানডিয়ান্ট’ নিশ্চিত করেছে, উত্তর কোরিয়ার একটি হ্যাকিং গ্রুপ এই আক্রমণের পিছনে রয়েছে। 
সিএনএন
01 April, 2026, 02:30 pm
Last modified: 01 April, 2026, 02:45 pm
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ

ফের উত্তর কোরিয়ান হ্যাকারদের বিরুদ্ধে হাজার হাজার মার্কিন কোম্পানির ব্যবহৃত  ওপেন-সোর্স সফটওয়্যার 'এক্সিওস'-এ ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার মার্কিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর কোরিয়ান হ্যাকাররা একটি বড় সাপ্লাই-চেইন হামলা চালিয়েছে। সফটওয়্যারটির নিয়ন্ত্রণ ফিরে পেতে কয়েক মাস সময় লাগতে পারে।

হ্যাকের তদন্তে অংশ নেওয়া বিশেষজ্ঞরা সিএনএনকে বলেছেন, তাদের ধারণা এই আক্রমণ দীর্ঘমেয়াদী ক্রিপ্টোকারেন্সি চুরির অংশ, যা উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের তহবিল যোগাতে কাজে লাগে।

মঙ্গলবার সকালে হ্যাকাররা তিন ঘণ্টা সফটওয়্যার ডেভেলপার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল। তারা ওই ডেভেলপার ওপেন-সোর্স সফটওয়্যার 'এক্সিওস'-এ ম্যালওয়্যার ছড়িয়ে দেয়। হ্যাকাররা ওই অ্যাক্সেস ব্যবহার করে সফটওয়্যার ডাউনলোড করা সব কম্পিউটারে আপডেট পাঠিয়েছিল।

নিজেদের ওয়েবসাইট নির্মাণ ও পরিচালনা সহজ করতে অর্থ, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতের নানা প্রতিষ্ঠান 'এক্সিওস' ব্যবহার করে। কিছু ক্রিপ্টোকারেন্সি সংস্থা এবং ক্রিপ্টো খাতে সক্রিয় প্রযুক্তি সংস্থাও এই সফটওয়্যার ব্যবহার করে।

গুগলের মালিকানাধীন সাইবার-ইন্টেলিজেন্স ফার্ম 'ম্যানডিয়ান্ট' নিশ্চিত করেছে, উত্তর কোরিয়ার একটি হ্যাকিং গ্রুপ এই আক্রমণের পিছনে রয়েছে। 

ম্যানডিয়ান্ট -এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা চার্লস কার্মাকাল সিএনএনকে বলেছেন, 'আমরা ধারণা করছি তারা সম্প্রতি পাওয়া লগইন তথ্য এবং সিস্টেম অ্যাক্সেস ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্রিপ্টোকারেন্সি চুরি করার চেষ্টা করবে। এই হামলার প্রভাব মূল্যায়নে সম্ভবত কয়েক মাস সময় লাগবে।'

হান্ট্রেসের সিকিউরিটি গবেষক জন হ্যামন্ড জানান, তাদের সংস্থা প্রায় ১২টি কোম্পানির ১৩৫টি হ্যাক হওয়া ডিভাইস শনাক্ত করেছে। তবে এটি কেবল প্রাথমিক তথ্য; এ সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা রয়েছে।

উত্তর কোরিয়ার হ্যাকাররা বিগত কয়েক বছরে ব্যাংক ও ক্রিপ্টো সংস্থা থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে।

২০২৩ সালে হোয়াইট হাউসের এক কর্মকর্তা অভিযোগ করেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রায় অর্ধেক অর্থ ডিজিটাল চুরি থেকে সংগৃহীত।

গত বছর, উত্তর কোরিয়ান হ্যাকাররা একটিমাত্র আক্রমণে ১.৫ বিলিয়ন ডলার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেয়, যা তখন রেকর্ড ক্রিপ্টো হ্যাক হিসেবে বিবেচিত হয়।

হান্ট্রেসের গবেষক জন হ্যামন্ড এই হ্যাককে 'অনুমেয়' বলে বর্ণনা করেছেন। কারণ এখন অনেক প্রতিষ্ঠান 'কোনো পর্যালোচনা বা নিয়ন্ত্রণ ছাড়া'ই এআই এজেন্ট ব্যবহার করে সফটওয়্যার তৈরি করছে।

হ্যামন্ড সিএনএনকে বলেছেন, 'আজকের দিনে সফটওয়্যার সাপ্লাই চেইনের সবচেয়ে বড় দুর্বলতা হলো খোলা দরজা।'

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / সফটওয়্যার হ্যাক / ক্রিপ্টোকারেন্সি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • ট্রাম্পের ক্রিপ্টো কয়েন কিনে ৩৮০ কোটি ডলার লোকসান গুনেছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার
  • শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘অটল ইচ্ছার’ কথা জানালেন কিম জং উন
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]