Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
সেমাই-পায়েস থেকে গরুর রেজালা: ঈদে কারাগারে বন্দিদের জন্য থাকছে বিশেষ আয়োজন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2026, 02:25 pm
Last modified: 20 March, 2026, 02:30 pm

Related News

  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

সেমাই-পায়েস থেকে গরুর রেজালা: ঈদে কারাগারে বন্দিদের জন্য থাকছে বিশেষ আয়োজন

কারাগারে ঈদের দিনের খাদ্যতালিকায় কী কী থাকছে, সে বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদের দিন সকালে বন্দিদের নাস্তায় থাকবে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হবে পোলাও, গরুর রেজালা, সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ এবং পান-সুপারি।
টিবিএস রিপোর্ট
20 March, 2026, 02:25 pm
Last modified: 20 March, 2026, 02:30 pm
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে থাকা প্রায় সাড়ে ৭৮ হাজার বন্দির জন্য বিশেষ খাবারের আয়োজন করতে যাচ্ছে কারা অধিদপ্তর। বরাবরের মতো এবারও দুই ঈদে বন্দিদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করার পাশাপাশি স্বজনদের সঙ্গে কথা বলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭৩টিতে বর্তমানে বন্দি রয়েছে। হাজতি ও কয়েদি মিলিয়ে দেশের এসব কারাগারে এখন প্রায় ৭৮ হাজার ৫০০ বন্দি অবস্থান করছেন।

কারাগারে ঈদের দিনের খাদ্যতালিকায় কী কী থাকছে, সে বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদের দিন সকালে বন্দিদের নাস্তায় থাকবে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হবে পোলাও, গরুর রেজালা, সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ এবং পান-সুপারি। তবে যারা গরু খান না এবং সনাতন ধর্মাবলম্বী বন্দিদের জন্য গরুর বদলে খাসির মাংসের ব্যবস্থা থাকবে। এছাড়া রাতের খাবারের মেনুতে থাকবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

কারা সূত্র জানায়, নির্ধারিত এই মেনুর বাইরেও অনেক কারাগার সরকারি বরাদ্দকৃত অর্থ দিয়ে দুই-একটি আইটেম পরিবর্তন বা অতিরিক্ত হিসেবে কোমল পানীয় সরবরাহ করে থাকে।

খাবারের পাশাপাশি বন্দিদের জন্য ধর্মীয় ও বিনোদনমূলক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকালে প্রতিটি কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে বন্দিদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কারাবন্দি শিল্পীরাই গান পরিবেশন করবেন। এছাড়া ঈদের পরদিন বন্দিদের মধ্য থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বন্দিরা ঈদের দিন স্বজনদের রান্না করে আনা খাবার খাওয়ার সুযোগ পাবেন। এছাড়া বিশেষ এই দিনে পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত পাঁচ মিনিট ফোনে কথা বলার সুযোগ দেওয়া হবে। ঈদের তিন দিনের মধ্যে যেকোনো এক দিন স্বজনরা বন্দিদের সঙ্গে সরাসরি দেখাও করতে পারবেন।

Related Topics

টপ নিউজ

কারাগার / ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]