Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দরে ১৩ দিনে ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2026, 06:05 pm
Last modified: 13 March, 2026, 06:12 pm

Related News

  • মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৬ ফ্লাইট বাতিল 
  • এক বছরে দুটি প্রিমিয়াম রুট বন্ধ: বিমানের রুট পরিকল্পনা কতটা টেকসই?
  • কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দরে ১৩ দিনে ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার অ্যারাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ-চট্টগ্রাম ও দুবাই-চট্টগ্রাম রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়া জেদ্দা, মদিনা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল বর্তমানে স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে।
টিবিএস রিপোর্ট
13 March, 2026, 06:05 pm
Last modified: 13 March, 2026, 06:12 pm
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে গত ১৩ দিনে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, মূলত আকাশসীমা ব্যবহারের ওপর বিধিনিষেধ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিমানবন্দর বন্ধ থাকার কারণে ফ্লাইট শিডিউলে এই বিপর্যয় দেখা দিয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, সংঘাতময় পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি এবং শারজাহ বিমানবন্দরগুলো বর্তমানে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে দোহার বিমানঘাঁটি সম্পূর্ণ বন্ধ থাকায় ফ্লাইট পরিচালনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আগত দুটি এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই দিনে মধ্যপ্রাচ্য রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আগমনী ও একটি বহির্গামী ফ্লাইটও বাতিল করা হয়।

ফ্লাইট চলাচলে এমন বিঘ্ন ঘটলেও কিছু কিছু গন্তব্যে যাতায়াত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের মধ্যে নির্ধারিত ৪টি আগমনী ও ৬টি বহির্গামী ফ্লাইট সময়সূচি অনুযায়ী পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার অ্যারাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ-চট্টগ্রাম ও দুবাই-চট্টগ্রাম রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়া জেদ্দা, মদিনা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল বর্তমানে স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে।

বিমানবন্দরের পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। বৃহস্পতিবারের ৫টি সহ গত ১৩ দিনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিমানবন্দর / ফ্লাইট চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক
  • সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে
  • নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৬ ফ্লাইট বাতিল 
  • এক বছরে দুটি প্রিমিয়াম রুট বন্ধ: বিমানের রুট পরিকল্পনা কতটা টেকসই?
  • কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]