ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প
পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইরানে এমন নতুন নেতা আসা উচিত যাদের তিনি ‘গ্রহণযোগ্য’ মনে করেন।
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি হবে না।'
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানে এমন নতুন নেতা আসা উচিত যাদের তিনি 'গ্রহণযোগ্য' মনে করেন।
এরপর তিনি বলেন, তখন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে কাজ করবে।
