Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
এপস্টিন ফাইলসের জেরে বিপাকে পড়েছেন যারা

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
20 February, 2026, 07:00 pm
Last modified: 20 February, 2026, 07:02 pm

Related News

  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি নেতা ব্যারিস্টার বাদল
  • জামায়াতপন্থি ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • পদত্যাগের ভাষণে যা বললেন কিয়ার স্টারমার
  • সোমবারই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: অবজারভার

এপস্টিন ফাইলসের জেরে বিপাকে পড়েছেন যারা

গত ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগ এপস্টিন-সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশের পর রাজনীতি, ব্যবসা ও বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে। তদন্তের জালে আটকে কেউ পদত্যাগ করছেন, কেউ হচ্ছেন বরখাস্ত, আবার কাউকে সরাসরি গ্রেপ্তারও করা হয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস
20 February, 2026, 07:00 pm
Last modified: 20 February, 2026, 07:02 pm
কোলাজ: দ্য নিউ ইয়র্ক টাইমস

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন। তার সঙ্গে ঘনিষ্ঠতা ও গোপন সম্পর্কের দায়ে এখন ফেঁসে যাচ্ছেন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা। গত ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগ এপস্টিন-সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশের পর রাজনীতি, ব্যবসা ও বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে। তদন্তের জালে আটকে কেউ পদত্যাগ করছেন, কেউ হচ্ছেন বরখাস্ত, আবার কাউকে সরাসরি গ্রেপ্তারও করা হয়েছে। এই হাই-প্রোফাইল তালিকায় কাদের নাম আছে, দেখে নেওয়া যাক—

  • রাজনীতি 

অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর (প্রিন্স অ্যান্ড্রু): এপস্টিনের সঙ্গে গোপন তথ্য লেনদেনের অভিযোগে ব্রিটিশ পুলিশ ১৯ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করেছে। এর আগেই অবশ্য রাজকীয় সব পদবি ও সম্মান খুইয়েছেন ব্রিটেনের রানির এই দ্বিতীয় পুত্র।

থরবজর্ন জ্যাগল্যান্ড: নরওয়ের এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এপস্টিনের সঙ্গে সম্পর্কের জেরে 'বড় ধরনের দুর্নীতির' অভিযোগ আনা হয়েছে। কেলেঙ্কারির আঁচ লেগেছে তার গায়েও।

মোনা জুলে: নরওয়ের এই প্রভাবশালী রাষ্ট্রদূত এপস্টিনের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠার পর প্রথমে বরখাস্ত হন এবং পরে চাপের মুখে পদত্যাগ করেন।

জ্যাক ল্যাং: ফ্রান্সের সাবেক সংস্কৃতি মন্ত্রী। এপস্টিনের সঙ্গে আর্থিক সম্পর্কের অভিযোগে তদন্ত শুরু হওয়ার পর তিনি প্যারিসের বিখ্যাত 'আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট'-এর প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

পিটার ম্যান্ডেলসন: ব্রিটিশ এই কূটনীতিক ও রাজনীতিবিদের সঙ্গে এপস্টিনের গভীর বন্ধুত্বের প্রমাণ মেলায় তাকে রাষ্ট্রদূত পদ থেকে বরখাস্ত করা হয়। এমনকি লেবার পার্টি থেকেও তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

মরগান ম্যাকসুইনি: ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ। পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে তাকেও পদ ছাড়তে হয়েছে।

মিরোস্লাভ লাজকাক: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এপস্টিনের সঙ্গে আপত্তিকর ইমেইল চালাচালির প্রমাণ মেলায় তিনি পদত্যাগ করেছেন।

এপস্টিনের সাথে যোগসূত্র থাকায় বিপাকে পড়া নয়জন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তি।
  • শিক্ষা জগত 

ড. লেটি মস-স্যালেন্টাইন: কলম্বিয়া ইউনিভার্সিটির ডেন্টাল কলেজের ভাইস ডিন। এপস্টিনের বান্ধবীর জন্য নিয়ম ভেঙে পড়ার বিশেষ ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে তিনি পদ হারিয়েছেন।

ড. থমাস ম্যাগন্যানি: কলম্বিয়া ইউনিভার্সিটির একই বিভাগের শিক্ষক। এপস্টিনের বান্ধবীর ভর্তিতে অন্যায্য সহায়তা করার দায়ে বিশ্ববিদ্যালয় তার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছে।

ডেভিড এ. রস: স্কুল অফ ভিজ্যুয়াল আর্টস-এর বিভাগীয় প্রধান। এপস্টিনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের গোপন ইমেইল ফাঁস হওয়ার পর তিনি পদত্যাগ করেছেন।

ল্যারি সামারস: হার্ভার্ডের সাবেক প্রেসিডেন্ট। এপস্টিনের সঙ্গে যোগাযোগের কারণে তাকে হার্ভার্ড থেকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তিনি অন্যান্য প্রতিষ্ঠানের পদও ছেড়েছেন।

এলিসা নিউ: ল্যারি সামারসের স্ত্রী। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং টিভি চ্যানেল পিবিএস তার শো বাতিল করে দিয়েছে।

জোইচি ইতো: এমআইটি মিডিয়া ল্যাবের সাবেক পরিচালক। এপস্টিনের কাছ থেকে গোপনে অর্থ নেওয়ার দায়ে ২০১৯ সালেই তাকে পদত্যাগ করতে হয়েছিল।

বিপাকে পড়া শিক্ষা অঙ্গনের ছয় ব্যক্তি।
  • ব্যবসা জগত 

থমাস জে. প্রিৎজকার: হায়াত হোটেলস কর্পোরেশনের এক্সিকিউটিভ চেয়ারম্যান। এপস্টিনের সঙ্গে নিয়মিত ও ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ মেলায় তাকে পদত্যাগ করতে হয়েছে।

কেসি ওয়াসারম্যান: ২০২৮ অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান। এপস্টিনের সহযোগী ও যৌন অপরাধী ঘিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে ইমেইল চালাচালির জেরে তিনি তার ট্যালেন্ট এজেন্সি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।

সুলতান আহমেদ বিন সুলায়েম: দুবাইভিত্তিক বিশাল কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের প্রধান। এপস্টিনের সঙ্গে নারীদের নিয়ে আপত্তিকর আলোচনার অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করেছেন।

জেমস ই. স্ট্যালি: বার্কলেসের সিইও। এপস্টিনের সঙ্গে সম্পর্কের জেরে ২০২১ সালেই তাকে পদত্যাগ করতে হয়েছিল।

লিওন ব্ল্যাক: অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সহ-প্রতিষ্ঠাতা। এপস্টিনকে বিশাল অঙ্কের টাকা দেওয়ার অভিযোগে তাকেও পদ ছাড়তে বাধ্য করা হয়।

এপস্টিনের সাথে সম্পর্কের জেরে বিপাকে পড়া ব্যবসা অঙ্গনের ব্যক্তিবর্গ।
  • আইন ও মার্কিন রাজনীতি 

ক্যাথরিন রুয়েমলার: গোল্ডম্যান স্যাকসের জেনারেল কাউন্সেল। এপস্টিনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের প্রমাণ মেলায় তিনি আগামী জুনে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

ব্র্যাড কার্প: পল ওয়াইস ল ফার্মের চেয়ারম্যান। এপস্টিনকে অনৈতিকভাবে আইনি পরামর্শ দেওয়ায় তিনি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

আর. আলেকজান্ডার অ্যাকোস্টা: যুক্তরাষ্ট্রের সাবেক শ্রমমন্ত্রী। ২০০৮ সালে এপস্টিনকে লঘু সাজা বা সুবিধা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে ২০১৯ সালে তিনি পদত্যাগ করেছিলেন।

 

Related Topics

টপ নিউজ

এপস্টিন ফাইল / জেফরি এপস্টিন / পদত্যাগ / বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি নেতা ব্যারিস্টার বাদল
  • জামায়াতপন্থি ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • পদত্যাগের ভাষণে যা বললেন কিয়ার স্টারমার
  • সোমবারই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: অবজারভার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]