Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
পরিবহনে 'চাঁদাবাজি' নিয়ে সড়ক মন্ত্রী রবিউলের মন্তব্যকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে সেলিম রায়হানের সমালোচনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2026, 11:20 am
Last modified: 20 February, 2026, 11:23 am

Related News

  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহনের অন্তত ৩০% বৈদ্যুতিক যানে রূপান্তরের লক্ষ্য সরকারের
  • সারাদেশে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে শিগগরিই সুনির্দিষ্ট নির্দেশনা আসছে: সড়ক পরিবহনমন্ত্রী
  • লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিলের পরিকল্পনা নেই সরকারের: নৌমন্ত্রী

পরিবহনে 'চাঁদাবাজি' নিয়ে সড়ক মন্ত্রী রবিউলের মন্তব্যকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে সেলিম রায়হানের সমালোচনা

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সড়ক ও সেতু বিভাগ আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
টিবিএস রিপোর্ট
20 February, 2026, 11:20 am
Last modified: 20 February, 2026, 11:23 am
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। স্কেচ: টিবিএস

সড়ক পরিবহন খাতে সংগঠনের নামে যে অর্থ আদায় হয়, সেটিকে চাঁদাবাজি হিসেবে না দেখে 'সমঝোতার ভিত্তিতে তোলা অর্থ' হিসেবে দেখা উচিত—সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের এমন বক্তব্যকে 'গভীরভাবে প্রশ্নবিদ্ধ' বলে অভিহিত করেছেন অধ্যাপক সেলিম রায়হান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, "বাস্তবতা হলো, পরিবহন খাতে এই অর্থ প্রদানের বিষয়টি অনেক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী নয়, বরং কাঠামোগত চাপ, সংগঠনগত আধিপত্য এবং ক্ষমতাসংশ্লিষ্ট প্রভাবের ফল।"

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সড়ক ও সেতু বিভাগ আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি যুক্তি দেখান, সড়ক পরিবহন খাতে 'পারস্পরিক বোঝাপড়ার' মাধ্যমে টাকা আদায় করা হলে তাকে চাঁদাবাজি হিসেবে বর্ণনা করা যাবে না। মন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই অধ্যাপক সেলিম এমন প্রতিক্রিয়া জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো।"

তিনি আরও বলেন, "চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।"

মন্ত্রী রবিউল আলমের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় অধ্যাপক সেলিম লিখেছেন, "এমনকি মন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে ক্ষমতায় থাকা দলের শ্রমিক সংগঠনের আধিপত্য থাকে এবং কতটা অর্থ কল্যাণে ব্যবহৃত হয় তা নিয়েও বিতর্ক রয়েছে। এই স্বীকারোক্তি থেকেই বোঝা যায় যে এটি একটি প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ কল্যাণ তহবিল নয়, বরং রাজনৈতিক ও সংগঠনগত শক্তির প্রতিফলন।"

অর্থনীতির ভাষায় তিনি ব্যাখ্যা করেন, "যখন কোনো খাতে প্রবেশ, চলাচল বা ব্যবসা পরিচালনার জন্য অতিরিক্ত অনানুষ্ঠানিক অর্থ প্রদান কার্যত বাধ্যতামূলক হয়ে ওঠে, তখন সেটি 'সমঝোতা' নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। এর ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পায়, যা শেষ পর্যন্ত পণ্য ও যাত্রী উভয়ের ওপরই চাপ সৃষ্টি করে এবং সামগ্রিক অর্থনৈতিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়।"

অধ্যাপক সেলিম সতর্ক করে বলেন, "আরও উদ্বেগজনক হলো, সরকার যদি এই ধরনের অনানুষ্ঠানিক অর্থ সংগ্রহকে বৈধতা বা গ্রহণযোগ্যতার ইঙ্গিত দেয়, তবে তা আইনের শাসন ও জবাবদিহির ভিত্তিকে দুর্বল করে।"

এই সমস্যাকে স্বাভাবিক বা অনিবার্য হিসেবে দেখার পরিবর্তে এর কাঠামোগত কারণগুলো চিহ্নিত করে স্বচ্ছ, প্রাতিষ্ঠানিক এবং আইনসম্মত ব্যবস্থার মাধ্যমে সমাধান করা উচিত বলে জানিয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

সড়কে চাঁদাবাজি / সেলিম রায়হান / সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী / শেখ রবিউল আলম / ফেসবুক পোস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহনের অন্তত ৩০% বৈদ্যুতিক যানে রূপান্তরের লক্ষ্য সরকারের
  • সারাদেশে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে শিগগরিই সুনির্দিষ্ট নির্দেশনা আসছে: সড়ক পরিবহনমন্ত্রী
  • লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিলের পরিকল্পনা নেই সরকারের: নৌমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]