মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ক্রমেই চরম আকার ধারণ করছে। বাজছে যুদ্ধের দামামা। দু'পক্ষই প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। এমন প্রেক্ষাপটে সিরিয়া থেকে নিজেদের অবশিষ্ট সেনাদের বড় অংশ সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন। যা ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য যুদ্ধের।
