মহাশ্মশান অ্যালবাম নিয়ে কী জানাল সোনার বাংলা সার্কাস?
গত মাসেই বাজারে এসেছে সোনার বাংলা সার্কাসের কনসেপ্টচুয়াল অ্যালবাম 'মহাশ্মশান'। নতুন এই অ্যালবামের গানগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছে বলে জানিয়েছেন ব্যান্ডের সদস্যরা। তারা বলছেন, আপাতত আর অ্যালবাম তৈরির পরিকল্পনা নেই। তবে নতুন গানে সুর বাঁধবেন তারা। সেই সঙ্গে চলবে মহাশ্মশানের গানগুলো ঘিরে কনসার্টসহ নানা আয়োজন। টিবিএসের সঙ্গে আড্ডায় উঠে এসেছে এসব তথ্য।
