Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ দুইজনের নামে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2026, 04:45 pm
Last modified: 04 February, 2026, 05:04 pm

Related News

  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ দুইজনের নামে মামলা

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, 'ঘটনার পরপরই আমরা সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করেছি। বহিষ্কারের প্রেস রিলিজ দেওয়া হবে।' 
টিবিএস রিপোর্ট
04 February, 2026, 04:45 pm
Last modified: 04 February, 2026, 05:04 pm
ছবি: টিবিএস

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত নির্বাচনের ৬টি সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা এবং স্থানীয় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নামে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে দুইজনের নামে এই মামলা দায়ের করেন।

গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং জেলা শহরের পুরাতন আদালত সড়কের 'মারইয়াম প্রিন্টার্স'-এর স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য এবং হোয়াটসঅ্যাপে কথোপকথন ও ভয়েস মেসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকেও মামলায় আসামি করা হয়। শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে।

এদিকে, সিল জব্দের এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপি ও জামায়াতে ইসলামী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সীলকাণ্ডের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ তোলেন এবং আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন।

পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দলের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম দাবি করেন, আটক সোহেল জামায়াতের কেউ নন।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, 'ঘটনার পরপরই আমরা সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করেছি। বহিষ্কারের প্রেস রিলিজ দেওয়া হবে।' 

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, 'দুইজনের নামেই মামলা করা হয়েছে। আটক সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার কাছ থেকে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

লক্ষ্মীপুর / জামায়াত নেতা / অবৈধ সিল / জব্দ / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]