একাত্তরে কর্নেল অলির কোন ভূমিকার প্রশংসা করলেন জামায়াত আমির?
বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, 'মুক্তিযুদ্ধের সময় আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন 'উই রিভোল্ট'। তিনি হচ্ছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি।
