Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যের সরকার গঠনের অঙ্গীকার জামায়াত আমিরের

বাংলাদেশ

31 January, 2026, 01:35 pm
Last modified: 31 January, 2026, 07:03 pm

Related News

  • জুলাই গণহত্যার বিচারে গাফিলতিকারীদের বিরুদ্ধে হাশরের ময়দানে বাদী হিসেবে দাঁড়াব: শফিকুর রহমান 
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী
  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মারা গেছেন

ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যের সরকার গঠনের অঙ্গীকার জামায়াত আমিরের

তিনি বলেন, ‘‘আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি, তবে যারা এখন আমাদের সাথে প্রতিযোগিতা করছে, তাদেরও দেশ পরিচালনায় ভূমিকা রাখার প্রস্তাব দেব। তবে শর্ত হলো—তাদের দুর্নীতিতে জড়ানো চলবে না এবং অবশ্যই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে।’’
31 January, 2026, 01:35 pm
Last modified: 31 January, 2026, 07:03 pm
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আয়োজিত নির্বাচনি জনসভায় জামায়াত আমির। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তার দল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকেও দেশ পরিচালনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাবে।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই আসন থেকে নির্বাচনে লড়ছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জনসভায় তিনি বলেন, ''আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি, তবে যারা এখন আমাদের সাথে প্রতিযোগিতা করছে, তাদেরও দেশ পরিচালনায় ভূমিকা রাখার প্রস্তাব দেব। তবে শর্ত হলো—তাদের দুর্নীতিতে জড়ানো চলবে না এবং অবশ্যই 'জুলাই সনদ' বাস্তবায়ন করতে হবে।''

শফিকুর রহমান বলেন, '১১ দলীয় জোট কোনো দলীয় বিজয় নয়, বরং জনগণের বিজয় চায়। আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই।'

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, 'চাঁদাবাজি, ব্যাংক লুট ও শেয়ারবাজার কেলেঙ্কারিসহ সব ধরনের দুর্নীতির শেকড় উপড়ে ফেলা হবে। যারা সংশোধন হবে না, তাদের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। কোনো দায়মুক্তি (ইম্পিউনিটি) থাকবে না।'

নারীর নিরাপত্তা ও সম্মান প্রসঙ্গে জামায়াতের আমির প্রশ্ন রাখেন, 'যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় খুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের ৯ কোটি মা নিরাপদ?'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমাদের মায়েদের গায়ে হাত দেবেন, আর আমরা বসে বসে গালে হাত দিয়ে থাকব—এটা চিন্তা করবেন না। আমাদের দায়িত্ব পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে।'

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা।

তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই, হাজারো শহীদের রক্তের মধ্য দিয়েই আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি।'

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে বা সরকার গঠন করবে—তা নির্ধারণ করবে একমাত্র জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ।
 
Related Topics

টপ নিউজ

জামায়াত আমির / শফিকুর রহমান / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • জুলাই গণহত্যার বিচারে গাফিলতিকারীদের বিরুদ্ধে হাশরের ময়দানে বাদী হিসেবে দাঁড়াব: শফিকুর রহমান 
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী
  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মারা গেছেন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]