Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

খেলা

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 05:10 pm
Last modified: 24 January, 2026, 06:08 pm

Related News

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৫ শতাংশ: ফিচ রেটিংস

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত আইসিসি বোর্ডকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে জানান যে, বিসিবির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো আইসিসির বিদ্যমান নীতির সঙ্গে সাংঘর্ষিক। ফলে স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলাভিষিক্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
টিবিএস রিপোর্ট
24 January, 2026, 05:10 pm
Last modified: 24 January, 2026, 06:08 pm
ফাইল ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আর দেখা যাবে না বাংলাদেশকে। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধরনের এই সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিষয়টি আজ (২৪ জানুয়ারি) নিশ্চিত করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে বাংলাদেশের স্থলে খেলবে স্কটল্যান্ড।

কয়েকদিন আগে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর শনিবার (২৪ জানুয়ারি) এই চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত আইসিসি বোর্ডকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে জানান যে, বিসিবির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো আইসিসির বিদ্যমান নীতির সঙ্গে সাংঘর্ষিক। ফলে স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলাভিষিক্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

বোর্ড সদস্যদের কাছে পাঠানো ওই চিঠিতে সঞ্জোগ গুপ্ত উল্লেখ করেন, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে চলতে ব্যর্থ হয়েছে। তাই টুর্নামেন্টের মর্যাদা রক্ষার্থে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।

একইসঙ্গে আইসিসি থেকে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

আইসিসির ইভেন্টগুলোতে সাম্প্রতিক পারফরম্যান্স এবং বর্তমান র‍্যাঙ্কিং (১৪তম) বিবেচনায় স্কটল্যান্ডকে এই সুযোগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের বিশ্বকাপে স্কটল্যান্ড গ্রুপ 'বি'-তে ইংল্যান্ডের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় বিদায় নিয়েছিল। ২০২২ সালের বিশ্বকাপে তারা গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখিয়েছিল। এমনকি ২০২১ সালের বিশ্বকাপে এই বাংলাদেশকেই গ্রুপ পর্বে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছিল স্কটল্যান্ড।

এই রদবদলের ফলে স্কটল্যান্ড এখন প্রাথমিক পর্বের 'সি' গ্রুপে খেলবে। কলকাতার ইডেন গার্ডেনে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির আপত্তির পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে সঞ্জোগ গুপ্ত বিসিবি সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা করেন। তবে কোনো নির্দিষ্ট সদস্য দেশের দাবির মুখে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে কোনো বিপজ্জনক নজির তৈরি করতে চায়নি আইসিসি।

গত বুধবার আইসিসি জানায়, টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এরপর সরকারের সঙ্গে কথা বলতে আইসিসির কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে এ সময়েও সরকারের সিদ্ধান্ত বদল হয়নি। আইসিসি ভেন্যু না বদলালে ভারতে নিরাপত্তা আশঙ্কার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না বলে জানায় বাংলাদেশের।

ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল এবং সমর্থক–সাংবাদিকদের নিরাপত্তা ভারত কীভাবে দেবে—এমন প্রশ্ন তুলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের দাবি জানায় বিসিবি।

Related Topics

টপ নিউজ

খেলা / ক্রিকেট / টি-টোয়েন্টি / বিশ্বকাপ / ভারতে টি-২০ / বাংলাদেশ / স্কটল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৫ শতাংশ: ফিচ রেটিংস

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]