Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
চট্টগ্রাম-৮: জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে এনসিপির জোবাইরুলকে সমর্থন দেওয়ার ঘোষণা জামায়াতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2026, 05:25 pm
Last modified: 21 January, 2026, 05:27 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • 'ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’—ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি

চট্টগ্রাম-৮: জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে এনসিপির জোবাইরুলকে সমর্থন দেওয়ার ঘোষণা জামায়াতের

সংবাদ সম্মেলনে নগর জামায়াতের আমির নজরুল ইসলাম ও দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। তবে প্রার্থিতা প্রত্যাহার ও জোটের প্রার্থীকে সমর্থনের বিষয়ে জানতে ডা. আবু নাসেরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টিবিএস রিপোর্ট
21 January, 2026, 05:25 pm
Last modified: 21 January, 2026, 05:27 pm
ছবি: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১০-দলীয় নির্বাচনি জোটের প্রার্থী জটিলতার অবশেষে অবসান হয়েছে। নানা নাটকীয়তা ও অসন্তোষের পর এই আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবু নাসের মনোনয়ন প্রত্যাহার না করায় জোটের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছিল। 

তবে সেই ঘটনার একদিন পর আজ বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের একক প্রার্থীকে সমর্থনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী ডা. আবু নাসের উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম-৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, 'জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন। ডা. আবু নাসের অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে পারেননি। ঢাকায় অবস্থান করায় গতকাল (মঙ্গলবার) তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারও করতে পারেননি।'

এ সময় নগর জামায়াতের আমির নজরুল ইসলাম ও দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। তবে প্রার্থিতা প্রত্যাহার ও জোটের প্রার্থীকে সমর্থনের বিষয়ে জানতে ডা. আবু নাসেরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জামায়াতের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, 'আমার ভাই ডাক্তার আবু নাসের আমাকে সমর্থন দিয়েছেন। শাপলা কলির জয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেছেন। চট্টগ্রাম-৮ এর ময়দান ভাইয়ের হাতেগড়া বললে অত্যুক্তি হবে না। মানবিক ডাক্তার নাসের ভাই বোয়ালখালী ও চান্দগাঁওয়ের পথে প্রান্তরে কাজ করেছেন। এই কাজ উনি দশ দলীয় জোটের পক্ষে উৎসর্গ করেছেন। ভাইয়ের দোয়া নিয়ে, ইনশাল্লাহ, আগামীকাল থেকে আমরা একজোট হয়ে চট্টগ্রাম ৮-এর আনাচেকানাচে ছড়িয়ে যাব। আল্লাহ আমাদের কামিয়াব করুন, আমিন! ইয়া রাব্বিল আলামিন।'

উল্লেখ্য, আসনটি জোটের শরিক এনসিপিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও মঙ্গলবার সময় মতো জামায়াত প্রার্থী সরে না দাঁড়ানোয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওইদিন রাতে নগরের বহদ্দারহাট এলাকায় '১০-দলীয় নির্বাচনি ঐক্যজোট, চট্টগ্রাম অঞ্চল'-এর ব্যানারে এক সংবাদ সম্মেলন করে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে জোটের সিদ্ধান্ত অমান্যের অভিযোগ আনা হয়। সেখানে এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মোহাম্মদ এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।

এই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করা খেলাফত মজলিস নেতা এনায়েত উল্লাহ সংবাদ সম্মেলনে বলেছিলেন, '১০ দলীয় ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীই চূড়ান্ত।'

সংবাদ সম্মেলনে জোটের ঐক্য রক্ষায় তিনি নিজে প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং অন্য শরিকদেরও একই অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি আসনে মনোনয়ন প্রত্যাহারের পর এখন মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১১১ জন। কমিশন জানিয়েছে, এই চূড়ান্ত তালিকার ভিত্তিতেই ব্যালট প্রস্তুতসহ পরবর্তী নির্বাচনি কার্যক্রম পরিচালিত হবে। আজ (বুধবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
 

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / এনসিপি / জোট / মনোনয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • 'ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’—ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]