Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার আহ্বান অর্থ উপদেষ্টার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2026, 10:20 pm
Last modified: 16 January, 2026, 10:43 pm

Related News

  • সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • সম্পদ বিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল কার্যকরের দাবি টিআইবির
  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার
  • প্রস্তাবিত বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনা চালিয়ে যাবে সচিব কমিটি
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা

পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার আহ্বান অর্থ উপদেষ্টার

গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, গণভোটে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব গণমাধ্যমেরও রয়েছে।
টিবিএস রিপোর্ট
16 January, 2026, 10:20 pm
Last modified: 16 January, 2026, 10:43 pm
ছবি: ইউএনবি

নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।  

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, 'পে-স্কেল নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পে-স্কেল সংক্রান্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে আজ সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে 'গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ' উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় অর্থ উপদেষ্টা 'হ্যাঁ' ভোটের পক্ষে সমর্থন চেয়ে বলেন, অতীতে আমরা দেখেছি, কেউ কিছু করে গেলে পরের জন এসে সেটা বাতিল করে দেন। আশা করছি এক্ষেত্রে সেটা হবে না। আপনারা হ্যাঁ ভোট সমর্থন করে নিজেদেরকে শক্তিশালী করুণ এবং আগামীতে যে সরকার আসবে তাকেও শক্তিশালী করুন।

গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, গণভোটে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। গণভোটে 'হ্যাঁ' ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব গণমাধ্যমেরও রয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন খুবই 'ক্রিটিক্যাল'। আরও ইলেকশন হয়েছে, কিন্ত এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও তাকিয়ে আছেন। সেইসঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।

তিনি আরও বলেন, সংস্কার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, সংস্কার মানেই সর্বজনীন। ইতোমধ্যে যেসব সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে, তা আগামীতে জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে আসন্ন নির্বাচন ও হ্যাঁ-সূচক গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পে-স্কেল / অর্থ উপদেষ্টা / ড. সালেহউদ্দিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • সম্পদ বিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল কার্যকরের দাবি টিআইবির
  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার
  • প্রস্তাবিত বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনা চালিয়ে যাবে সচিব কমিটি
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]