Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
ভবিষ্যতে যারা দায়িত্বে আসবে, তারা প্রবাসীদের জন্য কল্যাণমূলক কাজ করবে: নজরুল ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 01:45 pm
Last modified: 15 January, 2026, 01:45 pm

Related News

  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে ১২ বাংলাদেশির মৃত্যু, ইরান থেকে ফিরেছেন ১৮৬ জন
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভবিষ্যতে যারা দায়িত্বে আসবে, তারা প্রবাসীদের জন্য কল্যাণমূলক কাজ করবে: নজরুল ইসলাম

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের এক দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 01:45 pm
Last modified: 15 January, 2026, 01:45 pm
জাতীয় প্রেস ক্লাবের এক দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: টিবিএস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'আমি আশা করবো-ভবিষ্যতে যারা রাষ্ট্রের দায়িত্বে আসবেন, তারাও আমাদের প্রবাসী ভাইবোনদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করবেন।' 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম খান বলেন, 'আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি এবং তাদের রেমিটেন্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি। কিন্তু, তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিলেন। অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি যে— প্রবাসে যারা আছেন এবং যারা ছিলেন, তারা এই অবদান চিরদিন স্মরণ রাখবেন।'

তিনি বলেন, 'আমি আশা করবো— প্রবাসী প্রত্যাগত শ্রমিক দল, প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন। এমনকি তারা এই প্রস্তাবও করতে পারেন যে— বিদ্যমান আইন বা বিদ্যমান ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যায়, যাতে প্রত্যাগত প্রবাসীরা উপকৃত হয়। আমি বিশ্বাস করি এ ব্যাপারে যথেষ্ট সুযোগ আছে। কিন্তু এই ব্যাপারে আন্তরিকভাবে কাজ করতে হবে।' 

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, 'শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, সারাদেশের মানুষ দলমত নির্বিশেষে গত ৩০শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকার্ত হয়েছেন। বেগম জিয়ার জন্য লক্ষ কোটি মানুষ কেঁদেছেন এবং ইতিহাসের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছে।'

তিনি আরও বলেন, 'মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসে এবং জনগণের জন্য কাজ করলে জনগণ ভালোবাসে। এর প্রমাণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা।'

Related Topics

টপ নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য / নজরুল ইসলাম খান / বেগম খালেদা জিয়া / প্রবাসী / কল্যাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে ১২ বাংলাদেশির মৃত্যু, ইরান থেকে ফিরেছেন ১৮৬ জন
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]