Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
সাবমেরিন ও ক্যাবলের নিরাপত্তায় মহেশখালীতে সৌরবিদ্যুৎ কেন্দ্রের ভূমি উন্নয়নের কাজ চায় নৌবাহিনী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2026, 10:35 am
Last modified: 12 January, 2026, 10:39 am

Related News

  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের
  • এক সপ্তাহে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এল কয়লার দুই চালান
  • অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার 

সাবমেরিন ও ক্যাবলের নিরাপত্তায় মহেশখালীতে সৌরবিদ্যুৎ কেন্দ্রের ভূমি উন্নয়নের কাজ চায় নৌবাহিনী

টিবিএস রিপোর্ট
12 January, 2026, 10:35 am
Last modified: 12 January, 2026, 10:39 am
ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও চায়না হুয়াদিয়ান হংকং লিমিটেডের যৌথ উদ্যোগে স্থাপিত বে অভ বেঙ্গল পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের পরিকল্পিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের ভূমি উন্নয়নের কাজ বাংলাদেশ নৌবাহিনী করতে চায়। 

নৌবাহিনীর সাবমেরিনের চলাচল ও সমুদ্রের গভীরে থাকা সাবমেরিন ক্যাবলের নিরাপত্তার স্বার্থে সংস্থাটি এই কাজ করার আগ্রহ প্রকাশ করে বিপিডিবির কাছে একটি আনুষ্ঠানিক আবেদন করেছে।

কক্সবাজারের মহেশখালীতে ৪০০ একর জায়গায় সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হবে। এজন্য ৮ মিলিয়ন ঘনমিটার জায়গা ভরাট করতে হবে। এতে খরচ হবে ৪০ মিলিয়ন ডলার।

তবে এই বিদ্যুৎকেন্দ্রের ভূমি উন্নয়ন কাজ কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বে অব বেঙ্গল পাওয়ার কোম্পানি।

এই কোম্পানির অংশীদার বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম টিবিএসকে বলেন, বিদ্যুৎকেন্দ্রটির ভূমি উন্নয়ন প্রকল্প নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত এখনো হয়নি। 'আগামী ১৭ জানুয়ারি এই প্রকল্পের বিষয়ে একটি মিটিং রয়েছে। ওই মিটিংয়ের পরে প্রকল্পটি নিয়ে বিপিডিবির অবস্থান, পরিকল্পনা জানানো যাবে,' বলেন তিনি।

প্রকল্পটি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কোনো উদ্বেগ রয়েছে কি না, জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান বলেন, প্রকল্পটি কোনো পক্ষের উদ্বেগের বিষয় হওয়ার কথা নয়। 'মহেশখালীকে বিদ্যুৎ হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই আছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বে অভ বেঙ্গল পাওয়ার কোম্পানি এই সৌরবিদ্যুৎ কেন্দ্র  স্থাপনের পরিকল্পনা করছে,' বলেন তিনি।

বিপিডিবির কাছে করা নৌবাহিনীর আবেদনের কপি টিবিএসের হাতে এসেছে। আবেদনে নৌবাহিনী বলেছে, প্রকল্প এলাকার নিকটবর্তী সমুদ্রপথে নৌবাহিনীর সাবমেরিন চলাচল রয়েছে। অন্য কোনো প্রতিষ্ঠান কাজ পেলে ভূমি উন্নয়নের সময় তাদের জাহাজের সঙ্গে সাবমেরিনের সংঘর্ষের ঝুঁকি থাকতে পারে। প্রকল্প এলাকার কাছাকাছি সমুদ্রে বাংলাদেশের সাবমেরিন কেবল রয়েছে। অন্য প্রতিষ্ঠান কাজ করলে ভূমি উন্নয়নের সময় তাদের জাহাজে ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এজন্য ভূমি উন্নয়নের কাজ বাংলাদেশ নৌবাহিনীকে দিয়ে করানো উচিত বলে মনে করে সংস্থাটি।

আবেদনে এই কাজ সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নৌবাহিনীর ব্যয় অন্য যেকোনো প্রতিষ্ঠানের তুলনায় কম হবে। নির্ধারিত চুক্তিভিত্তিক সময়সীমার মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব হবে। অর্থ পরিশোধ স্থানীয় মুদ্রায় করা হবে, ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এছাড়া স্থানীয় নিরাপত্তাও নিশ্চিত করা যাবে।

বে অভ বেঙ্গল পাওয়ার কোম্পানি ইতিমধ্যে মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লা-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প নিয়ে কাজ করছে। পাশাপাশি এই ১৬০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, যা মাতারবাড়ি গ্রিড সাবস্টেশনের সাথে সংযুক্ত হবে।

Related Topics

টপ নিউজ

মহেশখালী / সৌরবিদ্যুৎ কেন্দ্র / নৌবাহিনী / ভূমি উন্নয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের
  • এক সপ্তাহে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এল কয়লার দুই চালান
  • অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]