Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
‘স্বাধীনতার মুহূর্ত এসে গেছে’, মাদুরোকে আটকের পর মাচাদোর উচ্ছ্বাস; সমর্থন নেই ট্রাম্পের

আন্তর্জাতিক

ল্য মোঁদ, সিএনএন
04 January, 2026, 11:05 am
Last modified: 04 January, 2026, 01:15 pm

Related News

  • চাইলে হোয়াইট হাউসেও ট্রাম্পকে হত্যা করার ক্ষমতা রাখে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • ‘হঠাৎ অসুস্থ হয়ে’ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু
  • ‘১,০০০ মিসাইল লকড অ্যান্ড লোডেড’; আমাকে হত্যাচেষ্টা করলে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে: ট্রাম্প
  • ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশ দিয়ে রেখেছি’: ট্রাম্প

‘স্বাধীনতার মুহূর্ত এসে গেছে’, মাদুরোকে আটকের পর মাচাদোর উচ্ছ্বাস; সমর্থন নেই ট্রাম্পের

শনিবার ভোরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক অভিযানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাচাদো লিখেন, 'ভেনিজুয়েলাবাসী, স্বাধীনতার মুহূর্ত এসে গেছে!'
ল্য মোঁদ, সিএনএন
04 January, 2026, 11:05 am
Last modified: 04 January, 2026, 01:15 pm
ছবি: এএফপি

মার্কিন অভিযানে ভেনিজুয়েলার শক্তিশালী নেতা নিকোলাস মাদুরোকে আটকের পর সে দেশে 'স্বাধীনতার মুহূর্ত' এসে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো। তবে এই 'উচ্ছ্বাস মুহুর্তেও' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, মাচাদোর প্রতি ভেনিজুয়েলার জনগণের পর্যাপ্ত 'শ্রদ্ধা বা সমর্থন' নেই।

২০২৪ সালের জুলাইয়ে বিতর্কিত নির্বাচনের পর থেকে প্রায় সময় আত্মগোপনে থাকা মাচাদো শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, বিরোধী দলীয় প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়া—যিনি বিরোধীদের দাবি অনুযায়ী নির্বাচনে জয়ী হয়েছিলেন—তাকে 'অবিলম্বে তার সাংবিধানিক ম্যান্ডেট' অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হবে।

তবে সিএনএন জানিয়েছে, ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে। গত শনিবার রাতে (স্থানীয় সময়) আদালত এই আদেশ জারি করে।

গত ডিসেম্বরে ছদ্মবেশে নরওয়ের অসলো গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করার পর থেকে মাচাদো বর্তমানে দেশের বাইরে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। উল্লেখ্য, তিনি নিজের নোবেল পুরস্কারটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে উৎসর্গ করেছিলেন এবং ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন।

শনিবার ভোরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক অভিযানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাচাদো লিখেন, 'ভেনিজুয়েলাবাসী, স্বাধীনতার মুহূর্ত এসে গেছে!'

তিনি বলেন, 'আজ আমরা আমাদের ম্যান্ডেট কার্যকর করতে এবং ক্ষমতা গ্রহণ করতে প্রস্তুত। গণতান্ত্রিক রূপান্তর বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আসুন আমরা সতর্ক, সক্রিয় ও সংগঠিত থাকি। এই রূপান্তরে আমাদের সবার প্রয়োজন।' তিনি আরও যোগ করেন, 'আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনব।' এ সময় তিনি সকল সেনা ও কর্মকর্তাদের প্রতি গঞ্জালেস উরুতিয়াকে 'সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে স্বীকৃতি' দেওয়ার আহ্বান জানান।

'ভেনিজুয়েলা মুক্ত হবেই!', উল্লেখ করে বার্তা শেষ করেন মাচাদো।

ট্রাম্পের অনীহা ও নতুন সমীকরণ

এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প মাচাদোকে ভেনিজুয়েলার নতুন নেতা হিসেবে দেখার যাবতীয় প্রত্যাশায় জল ঢেলে দিয়েছেন। ট্রাম্প বলেন, 'আমার মনে হয় তাঁর পক্ষে নেতা হওয়া খুব কঠিন হবে। দেশের ভেতর তাঁর সেই সমর্থন নেই বা শ্রদ্ধা নেই।' 

মাচাদোর পরিবর্তে ট্রাম্প মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলেন, 'ভেনিজুয়েলাকে আবারও মহান করতে আমরা যা প্রয়োজনীয় মনে করি, তিনি মূলত তা-ই করতে ইচ্ছুক।' 

২০২৪ সালের নির্বাচনে মাদুরো অনুগত প্রতিষ্ঠানগুলোর কারণে মাচাদো প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ হয়েছিলেন। পরে তার জায়গায় স্বল্প পরিচিত কূটনীতিক গঞ্জালেস উরুতিয়া লড়াই করেন। মাচাদো গণতন্ত্রের লড়াইয়ের জন্য যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি ট্রাম্পের সাথে অতি-ঘনিষ্ঠতার কারণে সমালোচিতও হয়েছেন। 'একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে একটি ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণ অর্জনের সংগ্রামের' জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

এদিকে এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়া শনিবার এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'এগুলো চূড়ান্ত সময়, জেনে রাখুন যে আমরা আমাদের দেশ পুনর্গঠনের বিশাল অভিযানের জন্য প্রস্তুত।' 

Related Topics

টপ নিউজ

মারিয়া কোরিনা মাচাদো / ভেনেজুয়েলা / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • চাইলে হোয়াইট হাউসেও ট্রাম্পকে হত্যা করার ক্ষমতা রাখে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • ‘হঠাৎ অসুস্থ হয়ে’ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু
  • ‘১,০০০ মিসাইল লকড অ্যান্ড লোডেড’; আমাকে হত্যাচেষ্টা করলে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে: ট্রাম্প
  • ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশ দিয়ে রেখেছি’: ট্রাম্প

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]