Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
খালেদা জিয়ার জানাজা: সংসদ ভবন এলাকায় জনতার ঢল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 December, 2025, 10:15 am
Last modified: 31 December, 2025, 12:26 pm

Related News

  • খামেনির শেষবিদায়ে মানুষের ঢল, তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর যাতায়াত
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু

খালেদা জিয়ার জানাজা: সংসদ ভবন এলাকায় জনতার ঢল

সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ অনেক জেলা থেকে অসংখ্য মানুষ তার জানাজায় অংশ নিতে আসছেন।
টিবিএস রিপোর্ট
31 December, 2025, 10:15 am
Last modified: 31 December, 2025, 12:26 pm
ছবি: টিবিএস

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

তার জানাজায় অংশগ্রহণ করতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংসদ ভবন এলাকায় ছুটে আসছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ অনেক জেলা থেকে অসংখ্য মানুষ তার জানাজায় অংশ নিতে আসছেন। অনেকেই ভোর চারটায় এসে পৌঁছেছেন। 

উপস্থিত অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।

ছবি: মেহেদি হাসান/টিবিএস

ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় প্রবেশ করছেন। ঢাকার বাইরে থেকে আসা বাসগুলোকে মানিক মিয়া এভিনিউ থেকে কয়েক কিলোমিটার দূরে রেখে যাত্রীরা পায়ে হেঁটে জানাজার স্থলে পৌঁছাচ্ছেন।

মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, শুধুমাত্র পায়ে হেঁটে প্রবেশের অনুমতি রয়েছে।

আগারগাঁও মোড়, বিজয় সরণি মোড় ও ফার্মগেট মোড় থেকে মানিক মিয়া এভিনিউতে গাড়ি প্রবেশও বন্ধ রাখা হয়েছে।

ছবি: মো. জাহিদুল ইসলাম/টিবিএস

বগুড়ার মোহম্মদ এসহাক আলি গাজীপুর থেকে নামাজে জানাজায় অংশ নিতে এসেছেন। তিনি বলেন, 'সকাল ৭টায় গাজীপুর থেকে রওনা দিয়েছি। আমাদের এলাকায় তো কত জনসভায় তার ভাষণ শুনেছি। এমন নেত্রী আমরা আর পাবো না।'

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আসাদগেট এলাকায় রাস্তার পাশে গাড়িতে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ড্যাব-এর সদস্য ডাক্তার নাজমুল হোসেন বলেন, 'শীতে অনেকের শ্বাসকষ্ট হয়। তাদের ইনহেলার দেওয়া হচ্ছে। পানি দেওয়া হচ্ছে। কেউ হাঁটতে গিয়ে পড়ে পা কেটে গেলে ব্যান্ডেজ করা হচ্ছে। মোট কথা, জরুরি সেবা দেওয়া হচ্ছে। হাঁটতে গিয়ে পায়ে ব্যথা হলে প্যারাসিটামলও দেওয়া হচ্ছে।'

অনেক মানুষ এই সেবা নিতে আসছেন এবং চিকিৎসা দিচ্ছে ড্যাবের মেডিকেল টিম।

ছবি: জহির রায়হান/টিবিএস

এদিকে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে কোনও সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত, গুলশান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি।

আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকাজুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বেলা সাড়ে ৩টায় খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়ার জানাজা / মানুষের ঢল / খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • খামেনির শেষবিদায়ে মানুষের ঢল, তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর যাতায়াত
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]