বৈদেশিক আয় আরো বাড়াতে পারে শুঁটকি
বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারবোঝাই মাছ ফিশারি ঘাটে পৌঁছানোর মাধ্যমে শুরু হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুঁটকি প্রক্রিয়াজাতকরণ। উপকূলীয় শ্রমিকের নিপুণতায় রোদ ও লবণের প্রলেপে কাঁচা মাছ রূপান্তরিত হয় রপ্তানিযোগ্য শুঁটকিতে। মান ও বৈচিত্র্যের ভিত্তিতে প্রক্রিয়াজাত এই পণ্য চট্টগ্রামের খাতুনগঞ্জ আড়ৎ হয়ে পৌঁছে যায় দেশ-বিদেশের বিভিন্ন বাজারে।
