Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রুমিন ফারহানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2025, 09:45 pm
Last modified: 24 December, 2025, 10:28 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রুমিন ফারহানা

বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘এখনও আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমি আমার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলব। তারা যদি বলেন, তাহলে আমি সেই পথে [পদত্যাগ] যাব। তবে নির্বাচন আমি করব।’
টিবিএস রিপোর্ট
24 December, 2025, 09:45 pm
Last modified: 24 December, 2025, 10:28 pm
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।

এদিন সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা জানান, মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি আগেই বিএনপির হাইকমান্ডকে জানিয়েছিলেন তিনি।

তিনি বলেন, 'আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেওয়া না হয়; আমি স্বতন্ত্র নির্বাচন করব। এটি লুকোচুরি বা হঠাৎ সিদ্ধান্ত- এরকম নয়।'

ছবি: টিবিএস

এসময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, 'আমার শক্তি ও সাহসের উৎস আমার এলাকার মানুষ। আমার ভোটার, আমার কর্মী, আমার সমর্থক। তাদের শ্রমে-কষ্টে আমি আজকে এতদূর এসেছি। সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত।'

তিনি বলেন, 'আমি এই সিদ্ধান্ত [স্বতন্ত্র প্রার্থী] নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি। আমি তাদেরকে বলেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব। তারা বলেছেন আপনি নির্বাচন না করলে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। সেখান থেকেই আমার নির্বাচনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আমার নেতা-কর্মীদের, আমার একক সিদ্ধান্ত নয়।'

তিনি আরও বলেন, 'আমি আমার নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে যেমন সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি। দল দলের মতো করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব।'

বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে রুমিন ফারহানা বলেন, 'এখনও আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমি আমার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলব। তারা যদি বলেন, তাহলে আমি সেই পথে [পদত্যাগ] যাব। তবে নির্বাচন আমি করব।'

প্রসঙ্গত, রুমিন ফারহানার প্রত্যাশিত এ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।

Related Topics

টপ নিউজ

বিএনপি / রুমিন ফারহানা / স্বতন্ত্র নির্বাচন / মনোনয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]