Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
২০২১ সালে সম্পদ বৃদ্ধির গতিতে বিশ্বসেরা হলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
12 March, 2021, 10:35 pm
Last modified: 12 March, 2021, 10:33 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন গৌতম আদানি
  • কেন বছরে তিনবার জন্মদিন পালন করেন আদানি?
  • বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের ধনকুবেররা
  • ঘুষের অভিযোগে গৌতম আদানি ও তার ভাতিজাকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তলব
  • গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ-জালিয়াতির অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০২১ সালে সম্পদ বৃদ্ধির গতিতে বিশ্বসেরা হলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি

রেকর্ড এ অর্জনের নেপথ্যে আছে পুঁজিবাজারে আদানি শিল্পগোষ্ঠীর প্রায় সকল কোম্পানির শেয়ারের গড়মূল্য ন্যূনতম ৫০ শতাংশ বৃদ্ধি   
টিবিএস ডেস্ক 
12 March, 2021, 10:35 pm
Last modified: 12 March, 2021, 10:33 pm
গৌতম আদানি। ছবি: হিন্দুস্তান টাইমস/ গেটি ইমেজেস

চলতি বছর ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিত্ত-বৈভবে বিশ্বের অন্য সকল ধনীর চাইতেও দ্রুত গতিতে যোগ হয়েছে শত শত কোটি মার্কিন ডলার। ভারতীয় এ শিল্পপতির সামাজ্য বিদ্যুৎকেন্দ্র থেকে সমুদ্র বন্দরের মতো নানান গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও পরিচালনা কেন্দ্র করে- এসব প্রকল্পে বিনিয়োগকারীদের পুঁজি লগ্নীর উৎসাহেই রেকর্ড সম্পদ স্ফীতি লাভ করেন তিনি।

ভারতের বড় উদ্যোক্তাদের একজন ৫৮ বছরের গৌতম আদানি। জনসম্মুখে তিনি খুব একটা কথাবার্তা বলেন না। নিভৃতচারী হলেও চলতি বছর তার সম্পদ ১৬.২ বিলিয়ন থেকে স্ফীত হয়েছে ৫০ বিলিয়নে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে একথা জানা গেছে। ফলে বিশ্বসেরা ধনী জেফ বেজোস এবং দ্বিতীয় সেরা ইলন মাস্ককেও সম্পদ বৃদ্ধির গতিতে পেছনে ফেলেছেন তিনি। অথচ বাড়তি সম্পদের কারণে চলতি বছর বিশ্বসেরা ধনীর শিরোপা মাস্ক ও বেজোসের মধ্যে অদল-বদল হয়। কিন্তু, দেখা যাচ্ছে প্রাচুর্য বৃদ্ধির বিবেচনায় তারা আদানির কাছে জিততে পারেননি। 

রেকর্ড এ অর্জনের নেপথ্যে আছে পুঁজিবাজারে আদানি শিল্পগোষ্ঠীর প্রায় সকল কোম্পানির শেয়ারের গড়মূল্য ন্যূনতম ৫০ শতাংশ বৃদ্ধি।   

ব্লুমবার্গের তালিকা অনুসারে, আরেক ভারতীয় বিলিয়নিয়ার মুকেশ আম্বানি এশিয়া সেরা ধনীর আসন ফিরে পেয়েছেন। তবে আদানির তুলনায় তার সম্পদ স্ফীতি বেড়েছে মাত্র ৮.১ বিলিয়ন ডলার। এই পার্থক্যের মধ্য দিয়ে নিজ চেষ্টায় শীর্ষ ব্যবসায়ী হয়ে ওঠা আদানির বাড়তি গুরুত্ব স্পষ্ট হয়। তার বৃহৎ প্রকল্পগুলোয় বিনিয়োগ করেছে বৈশ্বিক জায়ান্ট টোটাল এসএ থেকে শুরু করে ওয়ারবার্গ পিনকাস এর মতো নামজাদা সংস্থা। জোড়ালো গতিতে বাড়ছে তার শিল্পজোটের ব্যবসা, প্রতিনিয়ত তাতে যোগ হচ্ছে; সমুদ্রবন্দর, এয়ারপোর্ট, তথ্যকেন্দ্র এবং কয়লা খনির মতো প্রকল্প। বিতর্ক সত্ত্বেও অস্ট্রেলিয়ায় বৃহৎ কারমাইকেল কয়লা প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন তিনি।     

তথ্যচিত্র: ব্লুমবার্গ

আকাশছোঁয়া উত্থান: 

গত মাসেই ভারতে এক গিগাওয়াট সক্ষমতার তথ্যকেন্দ্র নির্মাণে সরকারের সঙ্গে চুক্তি করে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড।

বাণিজ্যিক পরামর্শক সংস্থা নিকা অ্যাডভাইজরি সার্ভিসেস- এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল চন্দিরামনি বলেন, "বাজারচক্র সহনশীল এমন সব খাতেই আদানি তার ব্যবসায়িক সাম্রাজ্যের বিস্তার করছেন। এখন ডাটা সেন্টারের ব্যবসায় নামার মাধ্যমে তার শিল্পজোট তথ্যপ্রযুক্তি খাতেও বড় শক্তি হওয়ার ইচ্ছে তুলে ধরলো।"  

চলতি বছর আদানি জোটের সেরা পারফর্মার কোম্পানি আদানি টোটাল গ্যাস লিমিটেড। কোম্পানিটির বাজারদর বেড়েছে প্রায় ৯৭ শতাংশ। অন্যদিকে, মূল কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস- এর দর বেড়েছে ৮৭ শতাংশ। আদানি ট্রান্সমিশন লি. এর ক্ষেত্রে তা ছিল ৭৭ শতাংশ। এছাড়া, আদানি পাওয়ার লি. এবং আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লি.- এর বাজারমূল্য চলতি বছর বেড়েছে ৫০ শতাংশ করে। এর আগে গেল বছর আদানি গ্রিন এনার্জি লি. ৫০০ শতাংশের বেশি উচ্চদর অর্জন করে। চলতি বছর তার উপর যোগ হয় আরও ১০ শতাংশের মূল্যবৃদ্ধি।

  • সূত্র: ব্লুমবার্গ 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ভারতীয় ধনকুবের / গৌতম আদানি / দ্রুততম সম্পদ স্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন গৌতম আদানি
  • কেন বছরে তিনবার জন্মদিন পালন করেন আদানি?
  • বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের ধনকুবেররা
  • ঘুষের অভিযোগে গৌতম আদানি ও তার ভাতিজাকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তলব
  • গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ-জালিয়াতির অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]