Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জেতাতে হবে: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2025, 06:35 pm
Last modified: 10 December, 2025, 07:16 pm

Related News

  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  • কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: নৈশভোজ শেষে ফখরুল

দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জেতাতে হবে: তারেক রহমান

তারেক রহমান বলেন, ‘বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল; আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন হোক, আমরা তা চাই না। আমি চাই না, আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘিত হোক।’
টিবিএস রিপোর্ট
10 December, 2025, 06:35 pm
Last modified: 10 December, 2025, 07:16 pm
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জেতাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, 'দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নেই।'

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে 'দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক'- মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান।

মতবিনিময় সভায় অংশ নেন যুবদল ও কৃষকদলের নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এসময় তিনি বলেন, 'মানুষের বেঁচে থাকার অধিকার জন্মগত অধিকার। মানুষকে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার করে দিতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলতে চাই। এর মাধ্যমে অর্থনৈতিক শক্তিশালী ভিত তৈরি করতে চাই।'

তারেক রহমান বলেন, 'বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল; আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন হোক, আমরা তা চাই না। আমি চাই না, আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘিত হোক।'

তিনি বলেন, 'শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে ইংরেজির সঙ্গে তৃতীয় কোনো ভাষাতেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে ওঠে।'

তিনি আরও বলেন, 'আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে, জনবল তৈরির পেছনে। ধীরে ধীরে কৃষি রপ্তানিতে গুরুত্ব দিতে পারব।'

তারেক রহমান বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০-৮৫ শতাংশ হবে নারী। জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারলে ১০ বছর পর সুফল পাব আমরা। শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া- এই তিন মন্ত্রণালয় সারাবছর একসঙ্গে কাজ করবে। ধীরে ধীরে কৃষি রপ্তানিতে গুরুত্ব দিতে পারব।'

তিনি বলেন, 'দমবন্ধ করা শহরে খেলার মাঠ নেই, আমরা খেলার মাঠ তৈরি করে দেব। কোনো রাজনৈতিক দল পরিকল্পনা দেয়নি আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, এটা একমাত্র বিএনপি দিয়েছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / ধানের শীষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  • কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: নৈশভোজ শেষে ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]