Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার হোসেন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2025, 09:05 pm
Last modified: 06 December, 2025, 09:13 pm

Related News

  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার হোসেন 

তিনি বলেন, ‘শেখ হাসিনার সব অপকর্মকে ভারত সাফাই দিয়েছে। পাতানো নির্বাচন, ডামি নির্বাচন, রাতের নির্বাচনে ভারতের সরাসরি মদদ ছিল।’
টিবিএস রিপোর্ট
06 December, 2025, 09:05 pm
Last modified: 06 December, 2025, 09:13 pm
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। 

তিনি বলেছেন, 'শেখ হাসিনার সব অপকর্মকে ভারত সাফাই দিয়েছে। পাতানো নির্বাচন, ডামি নির্বাচন, রাতের নির্বাচনে ভারতের সরাসরি মদদ ছিল। আমরা খুনি হাসিনাকে অতিদ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানাই। নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক গড়তে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এটা শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না।' 

আজ শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে পেশাজীবীদের সংগঠন 'ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের'আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক অনুষ্ঠানে বলেছেন, ''শেখ হাসিনা 'নির্দিষ্ট পরিস্থিতিতে' ভারতে এসেছেন এবং তিনি কতদিন ভারতে থাকবেন—এটা পুরোই তার নিজের সিদ্ধান্ত।''

'নির্দিষ্ট পরিস্থিতিতে' ভারতে এসেছেন হাসিনা—কত দিন থাকবেন, সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর 

জামায়াতে ইসলামী ও বিএনপিকে উদ্দেশ্য করে আখতার অভিযোগ করে বলেন, 'গণ-অভ্যুত্থানের পর আশা করেছিলাম বিএনপি ও জামায়াত নতুন রাজনীতির প্রতিশ্রুতি দেবে। কিন্তু তারা নির্বাচনের আগেই অস্ত্রের মহড়া দেখাচ্ছে। তারা ভুলে গেছে চব্বিশে সব বাহিনীর অস্ত্রের মুখেও জনগণ হাসিনাকে পালাতে বাধ্য করেছে।'

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট উভয় সেক্টরেই দলীয় দাস, ঘুষ ও দুর্নীতি ছিল চাকরি পাওয়ার শর্ত। পুরো দেশ গত ৫৩ বছরেই দলীয় হয়ে ছিল।

তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রাইভেট সেক্টরে শুক্রবার ও শনিবার ছুটির ব্যবস্থা করব।

এনসিপির এই নেতা বলেন, আমরা কোনো দলের কাছে সিট সমঝোতার জন্য যাব না। আমরা একলা চলব, আত্মমর্যাদার সাথে। সিট বণ্টনের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। ছোট দলগুলো এক বছর ওদের সাথে ঘুরেছে, এখন সিট না পেয়ে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে।

ভারত সরকারকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন বলেন, 'আমাদের নির্বাচনে ডিস্টার্ব করবেন না। এখানে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট আছে। আমরা এখন কিছু বলছি না। ডিস্টার্ব করলে তাদের লেজ গুটিয়ে পালাতে বাধ্য করব ব্রিটিশদের মতো।'

Related Topics

টপ নিউজ

আখতার হোসেন / এনসিপি / ভারত / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]