Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০

বাংলাদেশ

ইউএনবি
06 December, 2025, 03:45 pm
Last modified: 06 December, 2025, 03:46 pm

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০

ইউএনবি
06 December, 2025, 03:45 pm
Last modified: 06 December, 2025, 03:46 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মাত্র দুই দিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কেজিতে ৪০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ঢাকার কাঁচাবাজারগুলোতে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়।

আজ (৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজের দাম রাখা হচ্ছে ৬৫০-৬৮০ টাকা। এর প্রভাবে খুচরা বাজারেও দাম ব্যাপক হারে বেড়েছে।

উত্তর বাড্ডার পেঁয়াজ বিক্রেতা আমিনুল হক বলেন, 'গত মঙ্গলবারও (২ ডিসেম্বর) পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ছিল ১০০ টাকা। এক পাল্লা বিক্রি হচ্ছিল ৪৮৫-৫০০ টাকায়, যা এখন ৬৮০ টাকা হয়েছে।'

আরেক ব্যবসায়ী রবিউল বলেন, 'দুই দিনের ব্যবধানে কেজিতে প্রায় ৫০ টাকা বেড়েছে। প্রতি বস্তায় দাম বেড়েছে ৮৫০ থেকে ১০০০ টাকা।'

মুড়িকাটা পেঁয়াজের দামও বাড়তি

রামপুরার পেঁয়াজ বিক্রেতা হারুনুর রশিদ বলেন, হঠাৎ দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। তিনি বলেন, 'আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে। দাম কমার কথা, কিন্তু উল্টো বাড়ছে।'

বাজার ঘুরে দেখা গেছে, মুড়িকাটা পেঁয়াজ এখন বাজারে অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে, তবে এর দামও কেজিতে ১০ টাকা বেড়েছে। কিছুদিন আগেও যা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা কেজিতে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মমিনুল জানান, পুরোনো পেঁয়াজের দাম বাড়ার কারণে ক্রেতারা মুড়িকাটা পেঁয়াজের দিকে ঝুঁকছেন। কিন্তু সরবরাহ কম থাকায় এর দামও বেড়ে গেছে।

হঠাৎ এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। রামপুরার ক্রেতা রাবেয়া আক্তার বলেন, 'কীভাবে দুই দিনে পেঁয়াজের দাম ৫০ টাকা বাড়ে?'

আরেক ক্রেতা এহসানুল হক বাজার তদারকির অভাব নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, 'ব্যবসায়ীরা যেভাবে ইচ্ছা বাজার চালাচ্ছেন। তদারকি না থাকলে ভোক্তাদেরই ভুগতে হবে।'

বাজার স্থিতিশীল রাখতে ক্রেতারা কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তদারকির অভাব থাকলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
 
Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]