Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 January, 2026, 08:30 am
Last modified: 10 January, 2026, 08:30 am

Related News

  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে

টিবিএস রিপোর্ট
10 January, 2026, 08:30 am
Last modified: 10 January, 2026, 08:30 am
ছবি / জহির রায়হান

সপ্তাহের ব্যবধানে ঢাকার খুচরা বাজারে চাল ও সবজির দাম বেশ কিছুটা বেড়েছে। নতুন চাল আসার আগমুহূর্তে পুরোনো চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা। বেড়েছে বেশিরভাগ শীতকালীন সবজির দাম।

অন্যদিকে কিছুটা স্বস্তি দেখা গেছে পেঁয়াজে। দেশি পেঁয়াজ কেজিতে ৫ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হলেও আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম আগের মতোই ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) এমনই চিত্র দেখা গেছে রাজধানীর কারওয়ানবাজার, নিউমার্কেট ও হাতিরপুলের খুচরা বাজারগুলোতে।

সরেজমিনে দেখা যায়, বাজারে সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা পর্যন্ত। 

প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৩-৪ টাকা বেড়ে ৮৩-৮৪ টাকায় বিক্রি হচ্ছে। রশিদ মিনিকেটের দাম ৭২ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা, নন-ব্র্যান্ডের মিনিকেট ৬৫ থেকে ৭০ টাকায় এবং দামি মিনিকেট মোজাম্মেলের দাম কেজিতে ১-২ টাকা বেড়ে ৮৫-৮৬ টাকা হয়েছে।

একইভাবে বেড়েছে নাজিরশাইল চালের দামও। ধরনভেদে দেশি নাজিরশাইল চাল বিক্রি হয়েছে ৭২ থেকে ৮৫ টাকা কেজি দরে, যা সপ্তাহখানেক আগে ৩-৪ টাকা কম ছিল। আর আমদানি করা নাজিরশাইল চালের দাম কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়ে ৭৫ থেকে ৭৮ টাকা হয়েছে।

খুচরা বিক্রেতারা বলেন, বাজারে আউশ, আমন ও নাজিরশাইল ধানের চাল আসতে শুরু করেছে। আর এক সপ্তাহের মধ্যে এসব চালের সরবরাহ বাড়বে। এ অবস্থায় বেশির ভাগ চালের দাম কমার কথা, কিন্তু উল্টো বেড়েছে।

কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা সাগর হোসেন বলেন, সাধারণত প্রতি বছর এসব চাল বাজারে আসার পর পুরোনো চালের দাম কেজিতে ১-২ টাকা বাড়ে। 'কিন্তু এবার নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের দাম ৩-৪ টাকা বেড়েছে। ফলে নতুন চাল আসার পরে পুরোনো চালের দাম আরও বাড়তে পারে।'

চালের পাশাপাশি বাজারে বেশিরভাগ সবজির দামই বেড়েছে। 

কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বর্তমানে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যা ছিল ১০০ টাকা। শশার দামও ১০-২০ টাকা বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। ফুলকপি প্রতি পিস ৪০ টাকা ও পাতাকপি ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রতি পিসে ১০-১৫ টাকা বেশি।

কেজিতে ১০-২০ টাকা বেড়ে শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, আর মূলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। টমেটোর দাম ২০-৩০ টাকা বেড়ে ৯০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। উচ্ছে ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে।

লালবাগের একজন সবজি বিক্রেতা বলেন, কুয়াশার কারণে বাজারে সরবরাহ ঠিকমতো আসছে না। তাই কিছুটা দাম বেড়েছে। 

'সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে,' বলেন তিনি।

গত সপ্তাহের তুলনায় ডিমের দাম না বাড়লেও বেড়েছে মুরগির দাম। ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগির কেজি ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ২০ টাকা বেশি। দেশি মুরগি কেজিতে ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে আগের সপ্তাহে দাম ছিল প্রায় ৫৫০ টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়।

Related Topics

টপ নিউজ

বাজারদর / পণ্যমূল্য / চালের দাম / পেঁয়াজ / সবজির দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]