Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
হাসিনা, রেহানা, টিউলিপকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 December, 2025, 02:10 pm
Last modified: 01 December, 2025, 02:14 pm

Related News

  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করাই আমাদের লক্ষ্য: তথ্য উপদেষ্টা
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • দুদকের মামলায় কাস্টমসের ১১ কর্মকর্তার জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর

হাসিনা, রেহানা, টিউলিপকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক

দুদক আইনজীবী আরও বলেন, “আমরা দুদকের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। রায় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন—চেয়েছিলাম।”
টিবিএস রিপোর্ট
01 December, 2025, 02:10 pm
Last modified: 01 December, 2025, 02:14 pm
ফাইল ছবি: সংগৃহীত

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন দুদকের (দুর্নীতি দদম কমিশন) আইনজীবী খান মো. মঈনুল হাসান।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায় ঘোষণার পর তিনি  বলেন, "যে আসামিরা যেসব দেশে আছেন, তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবো।" 

"টিউলিপ একদিকে বাংলাদেশি নাগরিক, অন্যদিকে ব্রিটিশ নাগরিক। তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের আইনে যে প্রক্রিয়া রয়েছে, আমরা তা সম্পন্ন করবো সরকারকে সঙ্গে নিয়ে," বলেন তিনি।

এ বিষয়ে দুদক আইনজীবী আরও বলেন, "আমরা দুদকের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। রায় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন—চেয়েছিলাম।"

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় আজ (১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানা সিদ্দিককে ৭ বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তিনজনকেই ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। একই মামলার অপর ১৪ আসামিকেও পাঁচ বছরের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, পবিত্র কোরআনে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন—পাপ ও জুলুমের বিষয়ে একে অপরকে সহায়তা করো না। দুর্নীতি এখন এক ধরনের রোগে পরিণত হয়েছে এবং সমাজকে গ্রাস করছে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এই মামলায় একমাত্র আসামি মোহাম্মদ খুরশীদ আলম ছাড়া বাকি ১৬ জনই পলাতক। তাদের কেউই আইনজীবী নিয়োগের সুযোগ পাননি। কেন তা হয়নি—রায়ের পর্যবেক্ষণে ব্যাখ্যা দেন বিচারক।

তিনি বলেন, "বাংলাদেশের নাগরিক যেখানে থাকুক, আইন অনুযায়ী তাকে বিচার করার কোনো বাধা নেই। কেবল মৃত্যুদণ্ডযোগ্য ধারার ক্ষেত্রে পলাতক আসামির জন্য ডিফেন্স ল'ইয়ার নিয়োগের বিধান রয়েছে। এই মামলায় এমন কোনো ধারা না থাকায় ডিফেন্স ল'ইয়ার নিয়োগের সুযোগ নেই। উচ্চ আদালতের রায় অনুযায়ী, ফৌজদারি মামলায় শুনানির অধিকার দাবি করার আগে আসামিকে আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণ ছাড়া বিচারিক সুবিধা পাওয়া যায় না।"

মামলার অন্যান্য আসামিরা হলেন—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, রাজউকের সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

Related Topics

টপ নিউজ

দুদক / প্লট দুর্নীতি / শেখ হাসিনা / শেখ রেহানা / টিউলিপ সিদ্দিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করাই আমাদের লক্ষ্য: তথ্য উপদেষ্টা
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • দুদকের মামলায় কাস্টমসের ১১ কর্মকর্তার জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]