Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক

বিবিসি
28 November, 2025, 01:55 pm
Last modified: 28 November, 2025, 02:12 pm

Related News

  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • যে ছবি হয়ে উঠল হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতীক
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২৭০
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৪

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ অনেকে

বিবিসি
28 November, 2025, 01:55 pm
Last modified: 28 November, 2025, 02:12 pm
ছবি: রয়টার্স

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৯ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের ভেতর এখনো ১৬টি মরদেহ পড়ে আছে।

শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

কর্মকর্তারা জানান, উদ্ধার করা মরদেহের মধ্যে ৮৯ জনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনাসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হবে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হবে। এছাড়া এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিরাপত্তা প্রধান তাং পিং-কেউং জানান, অ্যাপার্টমেন্ট ব্লকগুলোর জানালার বাইরে রাখা স্টাইরোফোমের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তারা জানান, আগুনটি ভবনের নিচের তলা থেকে শুরু হয়ে ওপরের দিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, একপর্যায়ে তাপমাত্রা ৫০০ ডিগ্রি সেলসিয়াস (৯৩২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছে যায়। এই অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুন নেভানোর পরেও কিছু জায়গায় তা পুনরায় জ্বলে উঠেছিল। তবে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

এ ঘটনায় জরুরি উদ্ধারকাজে অংশ নেন ২ হাজার ৩১১ জন ফায়ার সার্ভিস কর্মী। এ সময় ৩৯১টি ফায়ার ইঞ্জিন ও ১৮৮টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। উদ্ধার অভিযানের সময় ১২ জন দমকলকর্মী আহত হয়েছেন।

কর্তৃপক্ষ আরও জানায়, উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়নি। তাদের মতে, ভবনের ভেতরের আগুন নেভাতে আকাশ থেকে পানি ফেলা অকার্যকর। এছাড়া ড্রোনও ব্যবহার করা হয়নি, তবে ভবিষ্যতে এ ধরনের অভিযানে কীভাবে ড্রোন কাজে লাগানো যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ আজই ওয়াং ফুক কোর্ট ভবনে প্রবেশ করে আলামত সংগ্রহের কাজ শুরু করবে। তদন্ত শেষ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।

Related Topics

টপ নিউজ

হংকং / হংকংয়ে বহুতল ভবনে আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • যে ছবি হয়ে উঠল হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতীক
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২৭০
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৪

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]