Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

অস্কার ২০২১: সম্ভাব্য সেরা পরিচালকের তালিকা

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিনোদন প্রকাশনা 'ভ্যারাইটি' ম্যাগাজিন ইতোমধ্যেই সম্ভাব্য সেরা পরিচালকের একটি তালিকা তৈরি করেছে।
অস্কার ২০২১: সম্ভাব্য সেরা পরিচালকের তালিকা

বিনোদন

টিবিএস ডেস্ক
02 March, 2021, 07:05 pm
Last modified: 02 March, 2021, 07:15 pm

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী

এবারের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস অ্যাওয়ার্ড (অস্কার) অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ২৫ এপ্রিল। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো পুরস্কার বিতরণীর এই ৯৩তম আয়োজনে লড়বে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো।

আসরের মর্যাদাপূর্ণ 'বেস্ট ডিরেক্টর' বা 'সেরা পরিচালক' অ্যাওয়ার্ড এবার কে জয় করতে যাচ্ছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিনোদন প্রকাশনা 'ভ্যারাইটি' ম্যাগাজিন ইতোমধ্যেই সম্ভাব্য সেরা পরিচালকের একটি তালিকা তৈরি করেছে। চলুন জানা যাক, তালিকায় কে কে রয়েছেন:

ক্লোয়ি ঝাও। ছবি: সংগৃহীত

ক্লোয়ি জাও

তালিকার শীর্ষে রয়েছে 'নোম্যাডল্যান্ড' পরিচালক ক্লোয়ি জাওয়ের নাম। ৩৮ বছর বয়সী এই চীনা পরিচালক ইতোমধ্যেই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। সবকিছু হারিয়ে ফেলা এক বৃদ্ধার আমেরিকান ওয়েস্টজুড়ে এক নিদারুণ যাত্রা ঘিরে বানানো 'নোম্যাডল্যান্ড'ই তাকে এ ক্যাটাগরিতে অস্কার এনে দেবে বলে অনেকের দৃঢ় অনুমান। তার বানানো অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'সংস মাই ব্রাদারস টট মি' ও 'দ্য রাইডার'।

আরন সরকিন

৫৯ বছর বয়সী এই আমেরিকান পরিচালক তার 'দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭' চলচ্চিত্রের জন্য রয়েছেন তালিকার দ্বিতীয় নম্বরে। ১৯৬৮ সালে শিকাগোতে সংঘটিত ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ঘিরে বিক্ষোভের কারণে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সাত ব্যক্তির সাতটি গল্প নিয়ে এই চলচ্চিত্র বানিয়েছেন তিনি। মূলত চিত্রনাট্যকার হিসেবে খ্যাত আরনের পরিচালক হিসেবে এটি দ্বিতীয় কাজ। এর আগে তিনি নির্মাণ করেন "মলি'স গেম"।

লি ইসাক চুং

৪২ বছর বয়সী এই আমেরিকান পরিচালক ১৯৮০-এর দশকে একটি খামার গড়ে তোলার উদ্দেশ্যে আরকানসাসে পাড়ি জমানো এক কোরিয়ান পরিবারকে ঘিরে নির্মাণ করেছেন 'মিনারি'। এই চলচ্চিত্রের জন্যই তালিকায় তৃতীয় স্থানে নাম উঠে এসেছে তার। লির বানানো অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'আই হ্যাভ সিন মাই লাস্ট বর্ন', 'লাকি লাইফ' প্রভৃতি।

ডেভিড ফিঞ্চার

৫৮ বছর বয়সী এই প্রখ্যাত আমেরিকান পরিচালক তার 'ম্যাঙ্ক' চলচ্চিত্রের জন্য রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। ১৯৩০-এর দশকের একজন প্রখ্যাত হলিউড চিত্রনাট্যকারের বিতর্কিত জীবন ঘিরে তার এই চলচ্চিত্রের কাহিনি। ফিঞ্চ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'ফাইট ক্লাব', 'দ্য সোশ্যাল নেটওয়ার্ক', 'দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু' প্রভৃতি।

এমার‍্যাল্ড ফিনেল

'প্রমিজিং ইয়ং ওম্যান' চলচ্চিত্রের জন্য তালিকার পঞ্চম স্থানে নাম উঠে এসেছে ৩৫ বছর বয়সী ব্রিটিশ চলচ্চিত্রকার এমার‍্যাল্ড ফিনেলের। অতীতের এক ট্রাজিক ঘটনার ট্রমা বয়ে বেড়ানো এক তরুণীর প্রতিশোধস্পৃহা ঘিরে তিনি এই চলচ্চিত্র  বানিয়েছেন। এটিই অভিনেত্রী হিসেবে অধিক খ্যাতিমান এই পরিচালকের প্রথম ফিচার ফিল্ম।

রেজিনা কিং। ছবি: সংগৃহীত

৬ থেকে ২০

'সেরা পরিচালক' ক্যাটাগরিতে অস্কার জয়ের সম্ভাব্য তালিকায় আরও ১৫ জনের নাম প্রকাশ করেছে ভ্যারাইটি। এ তালিকায় যথাক্রমে রয়েছেন:

৬। রেজিনা কিং [চলচ্চিত্র: ওয়ান নাইট ইন মায়ামি]

৭। পল গ্রিনগ্র্যাস [নিউজ অব দ্য ওয়ার্ল্ড]

৮। শ্যাকা কিং [জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ] 

৯। ফ্লোরিয়ান জেলার [দ্য ফাদার] 

১০। ড্যারিয়াস মারডার [সাউন্ড অব মেটাল] 

১১। স্পাইক লি [ডা ৫ ব্লাডস] 

১২। জর্জ সি. ওলফ [মা রাইনে'স ব্ল্যাক বটম] 

১৩। ক্রিস্টোফার নোলান [টেনেট]

১৪। কেভিন ম্যাকডোনাল্ড [দ্য মৌরিতানিয়ান] 

১৫। কেলি রিচার্ড [ফার্স্ট কাউ]

১৬। জর্জ ক্লুনি [দ্য মিডনাইট স্কাই]

১৭। সোফিয়া কপোলা [অন দ্য রকস]

১৮। কর্নেল মান্ড্রুচো [পিসেস অব অ্যা ওম্যান]

১৯। স্যাম লেভিনসন [ম্যালকম অ্যান্ড মেরি]

২০। থমাস ভিন্টারবার্গ [অ্যানাদার রাউন্ড]

  • আরও পড়ুন: অস্কার ২০২১: সম্ভাব্য সেরা চলচ্চিত্রের তালিকা

  • সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

ক্লোয়ি জাও / অস্কার / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab